সাবেক মেয়র আতিক কারাগারে

আদালত প্রতিবেদক

আইন-আদালত

বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের সময় করা রাজধানীর মোহাম্মদপুর থানার পৃথক তিন হত্যা মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল

2024-10-17T10:57:11+00:00
2024-10-17T10:57:11+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
আইন-আদালত
সাবেক মেয়র আতিক কারাগারে
আদালত প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ১০:৫৭ এএম 
সাবেক মেয়র আতিক কারাগারে
বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের সময় করা রাজধানীর মোহাম্মদপুর থানার পৃথক তিন হত্যা মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দার শুনানি শেষে জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন সকাল সাড়ে ৮টার দিকে তাকে আদালতে হাজির করে মোহাম্মদপুর থানা পুলিশ। এরপর শিক্ষার্থী রফিক হাসান হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। পরে মোহাম্মদপুর থানার আরও দুই হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। অপরদিকে আতিকুল ইসলামের পক্ষে মোরশেদ হোসেন শাহীন রিমান্ডের আবেদন বাতিল পূর্বক জামিনের আবেদন করেন।

এছাড়া মহানগর পিপি ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ১৬ অক্টোবর রাতে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: