শমসের মবিন চৌধুরীর বাসায় অভিযান চালাচ্ছে ডিবি

সময়ের আলো অনলাইন

রাজধানী

রাজধানীর বনানীতে তৃণমূল বিএনপির নেতা শমসের মবিন চৌধুরীর বাসায় অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাকে বাসায় পাওয়া গেলে

2024-10-17T15:28:27+00:00
2024-10-17T15:28:27+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
রাজধানী
শমসের মবিন চৌধুরীর বাসায় অভিযান চালাচ্ছে ডিবি
সময়ের আলো অনলাইন
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ৩:২৮ পিএম 
শমসের মবিন চৌধুরীর বাসায় অভিযান চালাচ্ছে ডিবি
রাজধানীর বনানীতে তৃণমূল বিএনপির নেতা শমসের মবিন চৌধুরীর বাসায় অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাকে বাসায় পাওয়া গেলে আটক করা হতে পারে বলে ডিবি সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) মো. রবিউল হোসেন ভুঁইয়া গণমাধ্যমকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। ডিবি গুলশানের একটি টিম শমসের মবিন চৌধুরীর বনানীর বাসায় দুপুর থেকে অভিযান পরিচালনা করছে।

এদিকে গতকাল দুপুরে শমসের মবিন চৌধুরীকে বিদেশ যেতে বাধা দেওয়া হয় বলে জানা গেছে। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয়। 

এ বিষয়ে শমসের মবিন চৌধুরী গণমাধ্যমকে জানান, তিনি স্ত্রীর চিকিৎসার জন্য থাইল্যান্ডে যেতে চেয়েছিলেন। কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে যেতে দেয়নি।

উল্লেখ্য, শমসের মবিন চৌধুরী একসময় বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। ২০১৫ সালে তিনি বিএনপির সব পদ থেকে পদত্যাগ করেন। এরপর ২০১৮ সালে সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারা বাংলাদেশে যোগ দেন তিনি। সবশেষ গত ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনের আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে তৃণমূল বিএনপি নামে নতুন রাজনৈতিক দলের চেয়ারপারসন হন তিনি।

তৃণমূল বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত নাজমুল হুদা। গত জাতীয় নির্বাচনের আগে তৃণমূল বিএনপিকে নিবন্ধন দিয়েছিল নির্বাচন কমিশন।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: