পঙ্গু হাসপাতালের ভেতরে গুলি, অস্ত্রসহ আটক ১

সময়ের আলো অনলাইন

রাজধানী

রাজধানীর পঙ্গু হাসপাতালের ভেতরে ঢুকে গুলির ঘটনায় রুবেল (৩৬) নামে এক আউটসোর্সিং কর্মচারী গুলিবিদ্ধ হয়েছেন। গুলি করে পালিয়ে যাওয়ার সময়

2024-10-24T17:02:09+00:00
2024-10-24T17:02:09+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজধানী
পঙ্গু হাসপাতালের ভেতরে গুলি, অস্ত্রসহ আটক ১
সময়ের আলো অনলাইন
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ৫:০২ পিএম 
পঙ্গু হাসপাতালের ভেতরে গুলি, অস্ত্রসহ আটক ১
রাজধানীর পঙ্গু হাসপাতালের ভেতরে ঢুকে গুলির ঘটনায় রুবেল (৩৬) নামে এক আউটসোর্সিং কর্মচারী গুলিবিদ্ধ হয়েছেন। গুলি করে পালিয়ে যাওয়ার সময় বিদেশি পিস্তলসহ রনি শেখ রুবেল (২৮) নামে একজনকে আটক করেছেন আনসার সদস্যরা।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ রুবেলকে পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় হাসপাতালে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি উপস্থিত রয়েছে।

পঙ্গু হাসপাতালের আনসার প্লাটুন কমান্ডার (পিসি) আব্দুর রব জানান, পঙ্গু হাসপাতালের ভেতরে প্রশাসনিক ব্লকের নিচে এক যুবক পিস্তল দিয়ে গুলি করে পালিয়ে যাওয়ার সময়ে জনতা ধরে আমাদের হাতে তুলে দেন। পরে আমরা পুলিশে খবর দিলে পুলিশ এসে তাকে পিস্তলসহ আটক করে বলেও জানান তিনি।

আব্দুর রউফ বলেন, ‘দুপুর ১টার দিকে হঠাৎ প্রশাসনিক ব্লকের নিচে গুলির শব্দ পাই। শব্দ পেয়ে আমরা দৌড়ে যেতেই অস্ত্রসহ দুজন হাসপাতালের বাইরে বের হয়ে যায়। এ সময় একজন পালিয়ে গেলেও জনতার সহায়তায় বিদেশি অস্ত্রসহ রনি শেখ রুবেল নামে একজনকে আটক করি। হাসপাতালের একজন দৈনিক মজুরির ভিত্তিতে কর্মচারী রুবেল গুলিবিদ্ধ হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।’

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: