আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও ৫ প্রসিকিউটর নিয়োগ

সময়ের আলো ডেস্ক

আইন-আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশন টিমে দায়িত্ব পালনের জন্য আরও পাঁচজন প্রসিকিউটর নিয়োগ দিয়েছে সরকার।বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে আইন মন্ত্রণালয়ের সলিসিটর

2024-10-25T10:37:27+00:00
2024-10-25T12:31:25+00:00
 
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ৬ জুন ২০২৬
আইন-আদালত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও ৫ প্রসিকিউটর নিয়োগ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ১০:৩৭ এএম  আপডেট: ২৫.১০.২০২৪ ১২:৩১ পিএম  (ভিজিট : ৪৯৯)
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও ৫ প্রসিকিউটর নিয়োগ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশন টিমে দায়িত্ব পালনের জন্য আরও পাঁচজন প্রসিকিউটর নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩ এর ৭(১) অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য উপরোক্ত ব্যক্তিদেরকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাদের প্রত্যেকের নামের বিপরীতে উল্লেখকৃত পদে (বর্ণিত পদমর্যাদা ও অন্যান্য সুযোগ-সুবিধাসহ) নিয়োগ প্রদান করা হলো।

নিয়োগ পাওয়া পাঁচ প্রসিকিউটর হলেন- এস এম মঈনুল করিম, মো. নুরে এরশাদ সিদ্দীকি, শাইখ মাহদী, তারেক আব্দুল্লাহ ও তানভীর হাসান জোহা।

এর আগে ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর হিসেবে মোহাম্মদ তাজুল ইসলাম ও অপর চার প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়।

সময়ের আলো/আরআই


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: