গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই ভাইয়ের পর বোনের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানী

নারায়নগঞ্জের রূপগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে শিশু সহ একই পরিবারের ছয়জন দগ্ধের ঘটনায় দুই ভাইয়ের পর বোন তাসলিমা আক্তার

2024-10-29T23:17:58+00:00
2024-10-29T23:17:58+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
রাজধানী
গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই ভাইয়ের পর বোনের মৃত্যু
ঢামেক প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ১১:১৭ পিএম 
গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই ভাইয়ের পর বোনের মৃত্যু
নারায়নগঞ্জের রূপগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে শিশু সহ একই পরিবারের ছয়জন দগ্ধের ঘটনায় দুই ভাইয়ের পর বোন তাসলিমা আক্তার (৯) মারা গেছেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মারা যায় তাসলিমা। ভোর পৌনে ৬টার দিকে ইসমাইল (১১) ও সকাল ৯টার দিকে সোহেল মিয়া (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি  বলেন, রুপগঞ্জ থেকে আসা একই পরিবারের ছয়জনের মধ্যে তাসলিমা নামে আরো একজন মারা গেছে। তার শরীরের ৬৩ শতাংশ দগ্ধ হয়েছিল। সকালে সোহেল ৭০ শতাংশ ও ইসমাইল ৫৫ শতাংশ দগ্ধ নিয়ে মারা গেছে। বর্তমানে মৃতদের বাবা বাবুল ৬৬ শতাংশ, মা সেলি বেগম ৩০ শতাংশ ও সোহেলের স্ত্রী মুন্নি ২০ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি আছে। তবে তাদের সবার অবস্থাই আশংকাজনক।

এরআগে শুক্রবার ২৫অক্টোবর রাত পৌনে ১১টার দিকে রুপগঞ্জ ডহরগাঁও গ্রামে ঘটনাটি ঘটে। এতে দগ্ধ হয় মো. বাবুল মিয়া (৪০), স্ত্রী সেলি বেগম (৩৫) ছেলে মো. সোহেল মিয়া (২০), মো. ইসমাইল হোসেন (১১) মেয়ে তাসলিমা আক্তার (৯) ও সোহেলের স্ত্রী মুন্নি খাতুন (১৮)।

দগ্ধ বাবুলের চাচাতো ভাই এনামুল হক বলেন, তাদের গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার সুজাপুর গ্রামে। বর্তমানে নারায়নগঞ্জ রূপগঞ্জ থানার ডহরগাঁও এলাকার ওই বাসায় নিচতলায় ভাড়া থাকতো। বাবুল রাজ মিস্ত্রীর করে। স্ত্রী সেলি এনজেড নামে পোশাক কারখানায় কাজ করে। সোহেল ফকির ফ্যাশন নামে একটি পোশাক কারখানায় কাজ করে। সোহেলের স্ত্রী মুন্নি গৃহিণী। এবং ইসমাইল ও তাসলিমা বাসাতেই থাকতো।

তিনি আরো বলেন, তারা ওই বাসার পাশাপাশি রুমে ছিল। তাদের ঘরে  গ্যাস থাকলেও চাচা বাবুলের ঘরে গ্যাস টেনে আনার জন্য একটি কম্প্রেসার মেশিনও আছে। রাতে তারা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। হঠাৎ কম্প্রেসার মেশিন বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে তারা ছয়জন দগ্ধ হয়। পরে প্রতিবেশীরা তাদেরকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যায়। তবে কি কারণে বিস্ফোরণ ঘটেছে সে বিষয়ে বিস্তারিত জানাতে পারে নাই।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: