সেনাবাহিনী-পুলিশের গাড়িতে আগুন, ৫ আসামি কারাগারে

আদালত প্রতিবেদক

আইন-আদালত

রাজধানীর কচুক্ষেত এলাকায় সেনাবাহিনী ও পুলিশের গাড়ি ভাঙচুর এবং আগুন দেওয়ার অভিযোগে করা মামলায় পাঁচজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

2024-11-02T18:18:09+00:00
2024-11-04T02:39:29+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
আইন-আদালত
সেনাবাহিনী-পুলিশের গাড়িতে আগুন, ৫ আসামি কারাগারে
আদালত প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ৬:১৮ পিএম  আপডেট: ০৪.১১.২০২৪ ২:৩৯ এএম
সেনাবাহিনী-পুলিশের গাড়িতে আগুন, ৫ আসামি কারাগারে
রাজধানীর কচুক্ষেত এলাকায় সেনাবাহিনী ও পুলিশের গাড়ি ভাঙচুর এবং আগুন দেওয়ার অভিযোগে করা মামলায় পাঁচজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার তাদের ঢাকার চিফ মেট্রোপলিন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। অপরদিকে তাদের আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফরহান ইশতিয়াক তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে পাঠানো আসামিরা হলেনÑআলমগীর, রেশমা খাতুন, মাহফুজ মিয়া, আমিনুল ইসলাম ও কাজী রাসেল। 

গত ২ নভেম্বর সেনাবাহিনীর সাঁড়াশি অভিযান পরিচালনার মাধ্যমে পাঁচ দুষ্কৃতকারীকে ভাসানটেক ও কাফরুল এলাকা থেকে গ্রেফতার করা হয়। পাঁচ আসামির মধ্যে মাহফুজ মিয়া ও আমিনুল ইসলামকে কাফরুল থানার মামলায় গ্রেফতার দেখানো হয়। আলমগীর, রেশমা ও রাসেলকে গ্রেফতার দেখানো হয় ভাসানটেক থানার মামলায়।

জানা যায়, রাজধানীর মিরপুর-১৪ নম্বর কচুক্ষেত সড়কে গত ৩১ অক্টোবর দুষ্কৃতকারীরা সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে ভাঙচুর এবং পরে আগুন দিয়ে অরাজকতা সৃষ্টি করে। আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ ও সরকারি সম্পত্তি ধ্বংসের এ ঘটনায় ভাসানটেক ও কাফরুল থানায় পৃথক দুটি মামলা করা হয়।


সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: