রাজধানীর কুড়িল বিশ্বরোডে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ট্রেনের ধাক্কায় সায়মন সাব্বির (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। মানিকগঞ্জে ওয়ালটন কোম্পানিতে অফিস সহকারী হিসেবে চাকরি

2024-11-13T02:49:05+00:00
2024-11-13T02:49:05+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
রাজধানী
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ট্রেনের ধাক্কায় যুবক নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ২:৪৯ এএম 
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ট্রেনের ধাক্কায় যুবক নিহত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ট্রেনের ধাক্কায় সায়মন সাব্বির (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। মানিকগঞ্জে ওয়ালটন কোম্পানিতে অফিস সহকারী হিসেবে চাকরি করতেন তিনি।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক রাত সারে ১০টার দিকে মৃত ঘোষন করেন।

নিহত সাব্বিরের বাড়ি টাঙ্গাইলের কালিহাতি উপজেলার রামপুর দক্ষিণ পাড়ায়। বাবার নাম আবুল হোসেন।

তার বড় ভাই ফিরোজ আহমেদ জানান, মানিকগঞ্জের দৌলতপুরে ওয়ালটন কোম্পানিতে অফিস সহকারী হিসেবে চাকরি করেন সাব্বির। সেখানেই থাকতেন। পদোন্নতি পরীক্ষা দিতে মঙ্গলবার ঢাকার ভাটারা এলাকায় এসেছিলেন। পরিক্ষা শেষে ফেরার জন্য রওনা হলে পরে দুর্ঘটনার শিকার হন। জানতে পেরেছি কুড়িল বিশ্বরোড এলাকায় রেললাইন পার হওয়ার সময় একটি ট্রেনের সাথে লাগে। তখন স্থানীয়রা তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালর নিয়ে যান। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।দুইমাস আগেই তার বিয়ের  কাবিন করে রাখা হয়েছিল। কিছুদিন পরই বিয়ের অনুষ্ঠান করার কথা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি ঢাকা রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।

সময়ের আলো/আরএস/ 




Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: