সাবেক মেয়র আতিক পাঁচদিনের রিমান্ডে

আদালত প্রতিবেদক

আইন-আদালত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় উত্তরা পূর্ব থানার বকুল মিয়া হত্যা মামলায় ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে

2024-11-13T12:23:18+00:00
2024-11-13T12:23:18+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
আইন-আদালত
সাবেক মেয়র আতিক পাঁচদিনের রিমান্ডে
আদালত প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ১২:২৩ পিএম 
সাবেক মেয়র আতিক পাঁচদিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় উত্তরা পূর্ব থানার বকুল মিয়া হত্যা মামলায় ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

বুধবার (১৩ নভেম্বর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।

এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের পরিদর্শক মাহমুদুর রহমান। অপরদিকে আসামি পক্ষের আইনজীবী রিমান্ডের আবেদন বাতিল পূর্বক জামিনের আবেদন করেন। এছাড়া রাষ্ট্র পক্ষ জামিনের বিরোধিতা করে রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী জামিনের আবেদন নাকচ করে রিমান্ডের এ আদেশ দেন। 

জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন গত ১৮ জুলাই উত্তরা আজমপুর বাসস্ট্যান্ডের পূর্ব পাশে ছাত্র-জনতার মিছিলে নির্বিচারে গুলির মুখে মাথায় গুলিবিদ্ধ হন বকুল মিয়া। পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় নিহতের স্ত্রী মনিকা আক্তার বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় মামলা দায়ের করেন।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: