ইনু-সাদেক খান-সলিমুল্লাহকে নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো

আদালত প্রতিবেদক

আইন-আদালত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর পৃথক থানার মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক সংসদ সদস্য সাদেক খান ও ঢাকা

2024-11-13T14:55:49+00:00
2024-11-13T14:55:49+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
আইন-আদালত
ইনু-সাদেক খান-সলিমুল্লাহকে নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো
আদালত প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ২:৫৫ পিএম 
ইনু-সাদেক খান-সলিমুল্লাহকে নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর পৃথক থানার মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক সংসদ সদস্য সাদেক খান ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ২৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ সলুকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৩ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদেরকে হাজির করা হয়।

এরপর মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় হাসানুল হক ইনুকে, মোহাম্মদপুর থানার পৃথক তিনটি হত্যা মামলায় সাবেক এমপি সাদেক খান ও মোহাম্মদপুর থানার হত্যাচেষ্টার একটি মামলায় সাবেক কাউন্সিলর সলুকে গ্রেফতার দেখানোর আবেদন করে তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর তাদের পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন।

এছাড়া রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: