এখনও আবেদনময়ী রুনা!

আনন্দ সময় প্রতিবেদক

বিনোদন

ক্যারিয়ারের দুই দশকে অসংখ্য নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন মডেল ও অভিনেত্রী রুনা খান। সিনেমায়ও তার অভিনয় সমালোচকদের কাছে প্রশংসা

2024-11-27T05:30:26+00:00
2024-11-27T05:30:26+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
বিনোদন
এখনও আবেদনময়ী রুনা!
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ৫:৩০ এএম 
এখনও আবেদনময়ী রুনা!
ক্যারিয়ারের দুই দশকে অসংখ্য নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন মডেল ও অভিনেত্রী রুনা খান। সিনেমায়ও তার অভিনয় সমালোচকদের কাছে প্রশংসা পেয়েছে। শুধু অভিনয়েই নয়, বয়স বাড়ার সঙ্গে নিজের রূপ-লাবণ্যও ধরে রেখেছেন এই অভিনেত্রী।

চল্লিশ পেরিয়ে এখনও আবেদনময়ী রুনা খান। সম্প্রতি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে তার রূপ-লাবণ্য খোলামেলা কথা বললেন অভিনেত্রী। মজার ছলে প্রসঙ্গ ওঠে, রুনাকে এই বয়সে এখনও কেউ দুষ্টু বার্তা, কিংবা কোনো প্রস্তাব পাঠায় কি না! খানিকটা হেসে রুনা বললেন, ‘আমারই সমবয়সি অপূর্ব, নিশো। ওরাও তো দেখতে আকর্ষণীয়। ওদেরকে তো এই প্রশ্ন করা হয় না; তাদের পরিবার আছে, সন্তান আছে, তারপরও কেন আকর্ষণীয় লাগছে! তো ৪০-৪২ বছর বয়সি অপূর্বকে, শুভকে সুন্দর-আকর্ষণীয় দেখালে ৪০-৪২ বছর বয়সি রুনা খান, বাঁধনদেরও সুন্দর আকর্ষণীয় দেখাতে পারে, একই জিনিস।’ রুনা বলেন, ‘আমরা আসলে নারীদের ব্যাপারে নানারকম প্রশ্ন করতে, ভাবতে ভালোবাসি আমরা, এটা আমাদের অভ্যস্ততার ব্যাপার।’

তবে সুযোগ পেলে বয়স আশিতে গিয়েও মডেলিং ও অভিনয়ে যুক্ত থাকবেন বলে আশাবাদী রুনা খান। অভিনেত্রীর কথায়, ‘আমার কাছে আসলে সৌন্দর্যের প্রতীক আমার মা। এ ছাড়া শর্মিলা আহমেদ আন্টি, দিলারা জামান। আমি যদি বেঁচে থাকি, সুস্থ থাকি তাদের বয়স পর্যন্ত, তা হলে ওনাদের মতো হতে চাই। তারা আশি বছর বয়সে গিয়েও অভিনেত্রী হিসেবে কাজ করেন, কিংবা আইস টুডের কাভার মডেল হতে পারেন।’ নিজের ওজন কমিয়ে রাতারাতি আলোচনায় চলে আসেন রুনা খান। আবার কখনো সাহসী অবতারে নিজেকে মেলে ধরে তাক লাগিয়েও দেন অনুরাগীদের। এ নিয়ে কখনোসমালোচনার মুখেপড়েছেন অভিনেত্রী। তবে এসব নিয়ে কখনো মন্তব্য করেননি রুনা। নিজের মতো করে এগিয়ে গেছেন রুনা তিনি।

সম্প্রতি কাজল আরেফিন অমির ওয়েব কনটেন্ট ‘অসময়’-এ কাজ করে ব্যাপক প্রশংসিত হয়েছেন রুনা। এখন ওয়েব কনটেন্টে কাজ করার পাশাপাশিসিনেমায়ও যুক্ত হচ্ছেন অভিনেত্রী।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: