ট্র্রাইব্যুনালে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গণহত্যা মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। বৃহস্পতিবার সকাল

2024-12-13T03:14:38+00:00
2024-12-13T03:14:38+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
আইন-আদালত
আদালত ছাড়লেন মাথা নিচু করে
ট্র্রাইব্যুনালে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ৩:১৪ এএম 
ট্র্রাইব্যুনালে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গণহত্যা মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে তাকে হাজির করা হয়।

ট্রাইব্যুনালে হাজির করে জিজ্ঞাসাবাদ করতে আবেদন করা হলেও তদন্ত প্রতিবেদনের অগ্রগতি দাখিলের জন্য আগামী ১৫ জানুয়ারি আদালত দিন ধার্য করেছেন বলে জানান চিফ প্রসিকিউটর। প্রায় ৩ ঘণ্টা পর বের করা হলে মাথা নিচু করে ট্রাইব্যুনাল ছাড়েন তিনি।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম সাংবাদ সম্মেলনে বলেন, চার শতাধিক মানুষকে হত্যা করা হয়েছে যাত্রাবাড়ী এলাকায়। সেই হত্যাকাণ্ডে প্রধান ভূমিকা পালন করেন যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান। তাঈম নামে একজন তরুণকে আহত অবস্থায় নিয়ে যাওয়ার সময় ঠান্ডা মাথায় গুলি করা হয়। এ মামলায় তাদের বিরুদ্ধে আগেই গ্রেফতারি পরোয়ানা জারি পরে গ্রেফতার করা হয়। 

তিনি আরও বলেন, আমরা তাকে জিজ্ঞাসাবাদ করে তথ্য উদঘাটন করতে চাই। তাই আগামী ১৫ ডিসেম্বর তাকে জিজ্ঞাসাবাদের জন্য আমাদের তদন্ত সংস্থার কাছে দেওয়া হবে। এ ছাড়া তদন্ত প্রক্রিয়া সম্পর্কে জানানোর জন্য আমরা আদালতের কাছে দুই মাস সময় চেয়েছিলাম, আদালত ১ মাস সময় দিয়েছেন।

এর আগে ৪ ডিসেম্বর শিক্ষার্থী ইমাম হোসেন তাঈম হত্যা মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। ওইদিন তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে তার বিরুদ্ধে আনীত অভিযোগের শুনানি শেষে আদেশ দেয় ট্রাইব্যুনাল। পাশাপাশি তাকে গতকাল  ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছিল। ইমাম হোসেন তাঈমকে কাছ থেকে গুলি করার পর থানায় নিয়ে মুখমণ্ডল বিকৃত করে মৃত্যু নিশ্চিত করার ঘটনায় সরাসরি যুক্ত ছিলেন সাবেক এই পুলিশ কর্মকর্তা।

সময়ের আলো/আরএস/ 







Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: