প্রেক্ষাগৃহে আসছে ‘রিকশা গার্ল’

আনন্দ সময় প্রতিবেদক

বিনোদন

দেশ ও দেশের বাইরের বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে অমিতাভ রেজার সিনেমা ‘রিকশা গার্ল’ প্রশংসিত ও পুরস্কৃত হয়। তবে এবার মুক্তির

2024-12-29T01:48:08+00:00
2024-12-29T01:48:08+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বিনোদন
প্রেক্ষাগৃহে আসছে ‘রিকশা গার্ল’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১:৪৮ এএম 
প্রেক্ষাগৃহে আসছে ‘রিকশা গার্ল’
দেশ ও দেশের বাইরের বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে অমিতাভ রেজার সিনেমা ‘রিকশা গার্ল’ প্রশংসিত ও পুরস্কৃত হয়। তবে এবার মুক্তির আশা দেখছে ছবিটি। নির্মাতা অমিতাভ রেজা নিজেই জানিয়েছেন, দেশের দর্শকের জন্য আসছে জানুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

এ নির্মাতা গণমাধ্যমে বলেন, ‘আমি সিনেমা নির্মাণ করি দর্শককে দেখানোর জন্য। এ সিনেমাটি এরই মধ্যে দেশের বাইরে ব্যাপক প্রশংসিত হয়েছে। এবার আমি এটি দেশের মানুষকে দেখাতে চাই। সে জায়গা থেকে আমরা জানুয়ারিতে মুক্তির পরিকল্পনা করেছি। তারিখ এখনও ঠিক হয়নি। তবে সামনের বছর এটি প্রেক্ষাগৃহে আসবে এ বিষয়ে আমরা নিশ্চিত।’ রিকশা গার্ল ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিনসের উপন্যাস থেকে নির্মাণ করেছেন অমিতাভ রেজা। এর গল্পে দেখানো হয়েছে শিল্পীমনা নারী নাঈমার গল্প।

রিকশা গার্লের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। আরও অভিনয় করেছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্রসহ অনেকে। নাইমার ভূমিকায় অভিনয় করেছেন নভেরা রহমান। তার মায়ের চরিত্রে দেখা যায় মোমেনা চৌধুরী ও বাবার চরিত্রে নরেশ ভূঁইয়াকে।

সময়ের আলো/আরএস/ 

Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: