ঢাবির সিন্ডিকেট সভা নিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় আওয়ামী পন্থীদের ডাকা নিয়ে আপত্তি জানিয়ে প্রতিবাদ জানিয়েছে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়

2025-01-02T20:19:33+00:00
2025-01-02T20:22:11+00:00
 
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ৬ জুন ২০২৬
শিক্ষা
ঢাবির সিন্ডিকেট সভা নিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫, ৮:১৯ পিএম  আপডেট: ০২.০১.২০২৫ ৮:২২ পিএম  (ভিজিট : ৮২৭)
ঢাবির সিন্ডিকেট সভা নিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় আওয়ামী পন্থীদের ডাকা নিয়ে আপত্তি জানিয়ে প্রতিবাদ জানিয়েছে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের মতবিরোধ এবং হট্টগোল তৈরি হয়।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় সিন্ডিকেট সভাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে জড়ো হন সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা।

সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে অংশ নেওয়া শিক্ষার্থীরা সিন্ডিকেটে আওয়ামী পন্থীদের অংশগ্রহণের বিরুদ্ধে এবং দ্রুত ডাকসু নিশ্চিতের দাবিতে স্লোগান দেয়।

এসময় ছাত্রদলের নেতাকর্মীরাও সিন্ডিকেটে আওয়ামী পন্থীদের রাখা নিয়ে আপত্তি জানিয়ে সিনেটের সামনে আসে। তবে ছাত্রদলের নেতাকর্মীরা ডাকসু নিয়ে যেন সিন্ডিকেটে কোনো আলোচনা না হয় সে বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হয়।

এযময় বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক আবিদুর রহমান মিশু উপাচার্যকে বলেন, ক্যাম্পাসে ছাত্রদল এখনো রাজনীতি শুরুই করতে পারেনি। অস্থিতিশীল এক পরিবেশে বিভিন্ন জন বিভিন্ন ব্যানারে রাজনীতি করছে। এমন পরিস্থিতিতে কোনো পক্ষের চাপের মুখে অনির্বাচিত সিন্ডিকেট সদস্যদের সভায় এখনই ডাকসু নির্বাচন নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না।

একদিকে শিক্ষার্থীরা ডাকসু চেয়ে স্লোগান  দেয়। অন্যদিকে ছাত্রদলের নেতাকর্মীরা এখনই ডাকসুর বিষয়ে আলোচনা না করার দাবি তোলে।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান সিন্ডিকেটে আওয়ামীপন্থীদের নিয়ে বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আজকের সিন্ডিকেটে আওয়ামী পন্থীদের রাখা হয়নি। নিয়ম মেনে সিন্ডিকেট থেকে আওয়ামী পন্থীদের অনেককেই বাদ দেওয়া হয়েছে। প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতির জন্য সিন্ডিকেট সভা করতে হচ্ছে বলে তিনি শিক্ষার্থীদের সহায়তা কামনা করেন।

ডাকসু নিয়ে তিনি বলেন, আজকের সিন্ডিকেট সভার এজেন্ডার মধ্যেই ডাকসু সংক্রান্ত কিছু নেই। ডাকসুর বিষয়ে সংশ্লিষ্ট কমিটির দেওয়া তথ্য অনুযায়ী সবার সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। সবার ঐক্যমত না হলেও বৃহত্তর অংশের সমর্থন নিয়েই আমরা এগিয়ে যাব। 

প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী বৈঠক সিন্ডিকেট সভা হয়। এতে আওয়ামীপন্থী দুই শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য (শিক্ষা) ও আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন নীল দলের সাবেক নেতা অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, শিক্ষক সমিতির সভাপতি ও নীল দল নেতা অধ্যাপক ড. মো. নিজামুল হক ভুঁইয়া এবং আওয়ামী লীগ নেতা এস এম বাহালুল মজনুন চুন্নু আমন্ত্রণ পেয়েছেন। পরে শিক্ষার্থীদের এবং ছাত্রদলের নেতাকর্মীদের ক্ষোভের মুখে তাদের সভা থেকে দূরে রাখা হয়।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: