অবরুদ্ধের ১১ ঘণ্টা পর রাবিতে পোষ্য কোটা বাতিল ঘোষণা

রাবি সংবাদদাতা

শিক্ষা

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবরুদ্ধের ১১ ঘণ্টা পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক (সন্মান) ১ম বর্ষে ভর্তিতে পোষ্য কোটা বাতিলের ঘোষণা দিয়েছে

2025-01-03T08:15:18+00:00
2025-01-03T08:15:18+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
শিক্ষা
অবরুদ্ধের ১১ ঘণ্টা পর রাবিতে পোষ্য কোটা বাতিল ঘোষণা
রাবি সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫, ৮:১৫ এএম 
অবরুদ্ধের ১১ ঘণ্টা পর রাবিতে পোষ্য কোটা বাতিল ঘোষণা
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবরুদ্ধের ১১ ঘণ্টা পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক (সন্মান) ১ম বর্ষে ভর্তিতে পোষ্য কোটা বাতিলের ঘোষণা দিয়েছে উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত সাড়ে নয়টায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকতা কর্মচারীদের উপস্থিতিতে প্রশাসন ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে রাবি উপাচার্য বলেন, ‘আমি ১ শতাংশ পোষ্য কোটার পক্ষপাতী নই। প্রক্রিয়ার মধ্য দিয়েই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা সম্পূর্ণভাবে বিলুপ্তি এবং সেটার জন্য আমার যা কিছু করা দরকার তার জন্য আমি অঙ্গীকার ব্যক্ত করছি। আমি যতদিন আছি এই কোটা আর ফিরবে না। এটার জন্য আমি এক বিন্দুও কালক্ষেপণ করবো না।’

এদিন সকাল ১০টায় পোষ্য কোটা বাতিলসহ তিন দফা দাবিতে প্রশাসন ভবনে অনির্দিষ্টকালের জন্য তালা দিয়ে অবস্থান কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। রাত ৯ টা পর্যন্ত তালা ঝুলিয়ে রাখা হয়। শিক্ষার্থীদের তালা দেওয়ার কারণে অবরুদ্ধ হয়ে পড়েন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দিন খান, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদারসহ প্রায় শতাধিক কর্মকর্তা-কর্মচারী।

সময়ের আলো/আরআই


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: