গুচ্ছতেই থাকছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুবি প্রতিনিধি

শিক্ষা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪-২৫ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতেই অনুষ্ঠিত হবে বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে

2025-01-03T20:32:27+00:00
2025-01-03T20:32:27+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
শিক্ষা
গুচ্ছতেই থাকছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
কুবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫, ৮:৩২ পিএম 
গুচ্ছতেই থাকছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪-২৫ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতেই অনুষ্ঠিত হবে বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী।

শুক্রবার (৩ জানুয়ারি) রাত ৭ টার দিকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্য হায়দার আলী।

উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, আমাদেরকে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রাথমিকভাবে গুচ্ছ পদ্ধতিতেই পরীক্ষা নিতে বলা হয়েছে। আমরা এইবার গুচ্ছতেই থাকতে হচ্ছে সম্ভবত। তবে গুচ্ছের কিছু সমস্যা আছে, সেগুলো যেনো না থাকে শিক্ষা মন্ত্রণালয়ে আমি এটি বলেছি। গুচ্ছ থেকে বের হয়ে যাবার সিদ্ধান্তটি আমাদের অ্যাকাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাই থাকার বিষয়েও অ্যাকাডেমিক কাউন্সিলে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ৮৩তম অ্যাকাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

সমযের আলো/জেডআই


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: