রিফাত রশিদের নেতৃত্বে মারধর করা হয়, অভিযোগ বিক্ষোভকারীদের

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

রাজধানীর ডেমরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের মারামারির ঘটনাকে কেন্দ্র করে সংগঠনটির কেন্দ্রীয় অফিসে মানববন্ধনের সময় ফের দু'পক্ষের হাতাহাতি ও

2025-01-21T21:20:49+00:00
2025-01-21T21:20:49+00:00
 
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৭ জুন ২০২৬
শিক্ষা
রিফাত রশিদের নেতৃত্বে মারধর করা হয়, অভিযোগ বিক্ষোভকারীদের
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে দুই গ্রুপের সংঘর্ষ
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ৯:২০ পিএম   (ভিজিট : ৫৭৮)
রিফাত রশিদের নেতৃত্বে মারধর করা হয়, অভিযোগ বিক্ষোভকারীদের
রাজধানীর ডেমরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের মারামারির ঘটনাকে কেন্দ্র করে সংগঠনটির কেন্দ্রীয় অফিসে মানববন্ধনের সময় ফের দু'পক্ষের হাতাহাতি ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এতে বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। 

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

এ ঘটনার পর সংগঠনের কেন্দ্রীয় অফিসে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এ সময় তাকে ঘিরে ধরেন একদল বিক্ষুব্ধ শিক্ষার্থী। 

হাসনাতকে উদ্দেশ্য করে তারা জানান, সোমবার ডেমরায় মারামারির ঘটনাকে কেন্দ্র করে আজকে তারা মানববন্ধনের উদ্যোগ নেন। এ সময় তাদেরকে বাঁধা দেওয়া হয়। এক পর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অফিস থেকে তাদের সরিয়ে দেওয়া হয়। এসময় হাতাহাতির ঘটনাও ঘটে। 

বিক্ষোভকারীদের দাবি, ঘটনার সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ। এ বিষয়ে জানতে রিফাত রশিদসহ কেন্দ্রীয় সমন্বয়কদের একাধিকবার ফোন কল করা হলেও তারা কেউ সাড়া দেন নি।

এ বিষয়ে জানতে চাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ মহিউদ্দিন বলেন, দুপক্ষের মারামারির ঘটনা ঘটেছে। এ বিষয়ে নির্বাহী কমিটি এখন অফিসে মিটিং করছে। মিটিং শেষে বিস্তারিত জানা যাবে। 

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দফতর সেলে দায়িত্বরত জাহিদ আহসান একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান নির্বাহী কমিটির একজন এ ঘটনায় আহত হয়েছেন।


বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলামোটরস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বিপথগামী কয়েকজন মানুষ এসে বিভিন্ন অপ্রীতিকর শ্লোগান দিতে থাকে। একসময়ে তারা জোর-জবরদস্তি করে কার্যালয়ের ফটক বন্ধ করে দেয়। এতে অফিস রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা আতঙ্কিত হয়ে পড়ে। পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে তৎক্ষণাৎ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রিফাত রশিদ, আহনাফ সাঈদ খান, নাঈম আবেদিন, আসাদ বিন রনি সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করে আগত ব্যক্তিদের দাবি-দাওয়া শুনতে চান। কিন্তু তারা সহযোগিতার বদলে নির্বাহী সদস্যদের উপরেও চড়াও হন। নির্বাহী সদস্য নাঈম আবেদিন এতে আহত হন। পরবর্তীতে অন্যান্য নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ে আগমন করলে পরিস্থিতি উত্তপ্তকারীদের কার্যালয় ত্যাগে বাধ্য করা হয়। 

এ ঘটনার সাথে যুক্ত কেউই সংগঠনের সাথে যুক্ত কেউ নয় জানিয়ে বলা হয়, এ  অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য দায়ী ব্যক্তিরা কেউ কেউ গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী থাকলেও, কেউই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সাংগঠনিক পরিসরে যুক্ত নয়। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়,  ঢাকা মহানগরের দায়িত্বশীল এবং ঘটনার সময়ে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত নির্বাহী সদস্যদের সমন্বয়ে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি ইতোমধ্যে তদন্ত কাজে নিয়োজিত আছে। তদন্ত শেষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এক পক্ষের সংবাদ সম্মেলন

এদিকে আজ সন্ধ্যা সাড়ে ৭ টা নাগাদ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে সংবাদ সম্মেলন করেছে বিক্ষোভকারীরা।

এসময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৌরভ রেজা বলেন, আমরা শান্তিপূর্ণ ভাবে কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করছিলাম। সেখানে আমাদের উপর হামলার বিচার চাইতে গিয়েছিলাম আমরা। এক পর্যায়ে সেখানে অবস্থানরত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা আমাদের উপর চড়াও হতে থাকে।  তারা আমার বোনেদের গায়ে হাত দেয়।

তিনি বলেন, এক পর্যায়ে রিফাত রশিদ, আসাদ বিন রনি, জাহিদ আহসানের নেতৃত্বে আমাদেরকে ডেকে নিয়ে গেইট আটকে মারধর করে তারা। এ ঘটনায় আমাদের ৩ জন গুরুতর আহত। ইমরান, আল তামিম ও রাবেয়া গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।

সংবাদ সম্মেলনে তেজগাঁও কলেজ শিক্ষার্থী মোঃ আজিজ বলেন, বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ছাত্রলীগের কায়দায় ভিন্নমতকে দমনের চেষ্টা করছে। তারা আমাদেরকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে মারধর করেছে। আমরা আজকের মধ্যে এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

সংবাদ সম্মেলন শেষে তারা মিছিল নিয়ে আবার কেন্দ্রীয় কার্যালয়ের দিকে যান।


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: