হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল রিমান্ডে

আদালত প্রতিবেদক

আইন-আদালত

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হত্যার অভিযোগে রাজধানীর উত্তরা পূর্ব থানায় দায়ের করা মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল

2025-01-22T13:01:13+00:00
2025-01-22T13:01:13+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
আইন-আদালত
হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল রিমান্ডে
আদালত প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ১:০১ পিএম 
হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল রিমান্ডে
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হত্যার অভিযোগে রাজধানীর উত্তরা পূর্ব থানায় দায়ের করা মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২২ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিকে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত সংস্থা গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা জোনাল টিম আতিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। 

অপরদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ডের আবেদন বাতিল পূর্বক জামিনের আবেদন করেন। এছাড়া রাষ্ট্রপক্ষে মহানগর পিপি ওমর ফারুক ফারুকী এর বিরোধিতা করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক জামিনের আবেদন নাকচ করে রিমান্ডের এ আদেশ দেন।

মামলার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বিকেলে ছাত্র-জনতার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন মো. ফজলুল করিম। এ সময় গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। রাতে আইসিইউতে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই আনোয়ার হোসেন আয়নাল বাদী হয়ে গত ২১ আগস্ট উত্তরা পূর্ব থানায় মামলা দায়ের করেন।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: