সুপ্রিম কোর্টের উভয় বিভাগে বুধবার সাধারণ ছুটি

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে দেশের সর্বোচ্চ আদালতে। তার মৃত্যুতে বুধবার সুপ্রিম কোর্টের

2025-12-30T19:02:25+00:00
2025-12-30T19:02:25+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আইন-আদালত
সুপ্রিম কোর্টের উভয় বিভাগে বুধবার সাধারণ ছুটি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৭:০২ পিএম 
সুপ্রিম কোর্ট। ছবি : সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে দেশের সর্বোচ্চ আদালতে। তার মৃত্যুতে বুধবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগে- আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারকের পরিপ্রেক্ষিতে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকারের নির্বাহী আদেশ অনুযায়ী বুধবার এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।’ এই সিদ্ধান্ত প্রধান বিচারপতির অনুমোদনক্রমে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে কার্যকর হবে।
আরও পড়ুন

উল্লেখ্য, খালেদা জিয়া মঙ্গলবার সকালে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিন নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি।

বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে। তার শেষকৃত্য সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে শেরেবাংলা নগরে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে।

এএডি/


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: