ফয়সালকে পালাতে সহায়তাকারী ২ আসামি কারাগারে

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে সীমান্ত দিয়ে পালাতে সহায়তার অভিযোগে

2025-12-26T21:30:18+00:00
2025-12-26T21:30:18+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আইন-আদালত
ফয়সালকে পালাতে সহায়তাকারী ২ আসামি কারাগারে
হাদি হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ৯:৩০ পিএম   (ভিজিট : ১৯৪)
সংগৃহীত ছবি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ  শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে সীমান্ত দিয়ে পালাতে সহায়তার অভিযোগে গ্রেফতার দুই যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

দুই দফায় আট দিনের রিমান্ড শেষে শুক্রবার (২৬ ডিসেম্বর) এই আদেশ দেন বিচারক রিপন হোসেন।

মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত কর্মকর্তা ফয়সাল আহমেদ জানান, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে রাখা প্রয়োজন। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।


মামলার তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১২ ডিসেম্বর পল্টনে ওসমান হাদিকে গুলি করার পর থেকেই গা-ঢাকা দেন প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ। 

গ্রেফতার সিভিয়ন ডিউ ও সঞ্জয় চিসিম ফয়সাল ও তার সহযোগীদের অবৈধভাবে সীমান্ত পার করে দেশের বাইরে পালিয়ে যেতে সরাসরি মাঠপর্যায়ে সহায়তা করেছিলেন বলে প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে রিকশায় থাকা অবস্থায় দুর্বৃত্তদের হামলার শিকার হন ওসমান হাদি। 
 
সময়ের আলো/এআর


  বিষয়:   ফয়সাল  সহায়তাকারী  আসামি  কারাগার 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: