পদত্যাগপত্র জমা দিলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতেপদত্যাগ করছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।শনিবার (২৭ ডিসেম্বর) পদত্যাগপত্র জমা দেন তিনি।গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন

2025-12-27T23:01:08+00:00
2025-12-27T23:11:25+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আইন-আদালত
পদত্যাগপত্র জমা দিলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ১১:০১ পিএম  আপডেট: ২৭.১২.২০২৫ ১১:১১ পিএম
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। ছবি : সংগৃহীত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। 

শনিবার (২৭ ডিসেম্বর) পদত্যাগপত্র জমা দেন তিনি। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল ইসলাম সুমন।

এর আগে, গত ৫ নভেম্বর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছিলেন যে, তিনি ঝিনাইদহ-১ আসন থেকে বিএনপির হয়ে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং তার আগে তিনি পদত্যাগ করবেন।


ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল ইসলাম সুমন বলেন, অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান ইতোমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন। শিগ্‌গিরই রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠানো হবে। আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য পদত্যাগ করেছেন তিনি।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আসাদুজ্জামান। 

এর আগে তিনি বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মানবাধিকারবিষয়ক সম্পাদক ছিলেন।

এফআর


  বিষয়:   পদত্যাগপত্র  জমা দিলেন  অ্যাটর্নি জেনারেল  আসাদুজ্জামান 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: