সাবেক প্রতিমন্ত্রী এনামুর রহমান রিমান্ডে

আদালত প্রতিবেদক

আইন-আদালত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হকার মো. সাগরকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে

2025-01-27T18:00:18+00:00
2025-01-27T18:00:18+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
আইন-আদালত
সাবেক প্রতিমন্ত্রী এনামুর রহমান রিমান্ডে
আদালত প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ৬:০০ পিএম 
সাবেক প্রতিমন্ত্রী এনামুর রহমান রিমান্ডে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হকার মো. সাগরকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৭ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিকে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই মো. মনিরুল ইসলাম তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। এসময় রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। তিনি বলেন, এনাম মেডিকেল কলেজ হাসপাতালে রানা প্লাজার দুর্ঘটনায় আহতের চিকিৎসা দিয়ে আলোচনায় আসেন ডা. এনামুর রহমান। পরবর্তী সময়ে তার মাথায় ফ্যাসিস্টের ভূত চেপে বসে। তাকে পুরস্কার হিসেবে এমপি, পরে প্রতিমন্ত্রী বানানো হয়। শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানাতে সহযোগিতা করেছেন এনামুর রহমান। আমরা চাই, যারা ফ্যাসিজমের পক্ষে কাজ করেছেন, তাদের দৃষ্টান্তমূলক বিচার হোক। 

আসামিপক্ষের আইনজীবী প্রাণনাথ রিমান্ডের আবেদন বাতিল পূর্বক জামিনের আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, গত সংসদ নির্বাচনে তিনি এমপি ছিলেন না। এ হত্যা মামলার সঙ্গে তিনি জড়িত না। তিনি থাকেন সাভারে, অথচ ঘটনাস্থল মিরপুর। উনি অনেক অসুস্থ ও বয়স্ক। প্রয়োজনে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে।গতকাল ২৬ জানুয়ারি রাতে রাজধানীর ভাটারা থেকে ডা. এনামুর রহমানকে গ্রেফতার করা হয়।

মামলা থেকে জানা যায়, গত ১৯ জুলাই মিরপুর গোলচত্ত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন হকার মো. সাগর। ওই দিন বিকেল ৪টায় তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ২৭ নভেম্বর নিহতের মা বিউটি আক্তার বাদী মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন।


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: