স্ত্রী ও সন্তানসহ সাদেক খানের ৫০ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

আদালত প্রতিবেদক

আইন-আদালত

ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খান, তার স্ত্রী ফেরদৌসী খান ও ছেলে ফাহিম সাদেক খানের ৫০টি ব্যাংক হিসাব বা

2025-02-03T18:01:08+00:00
2025-02-03T19:08:10+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
আইন-আদালত
স্ত্রী ও সন্তানসহ সাদেক খানের ৫০ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
আদালত প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:০১ পিএম  আপডেট: ০৩.০২.২০২৫ ৭:০৮ পিএম
স্ত্রী ও সন্তানসহ সাদেক খানের ৫০ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খান, তার স্ত্রী ফেরদৌসী খান ও ছেলে ফাহিম সাদেক খানের ৫০টি ব্যাংক হিসাব বা এফডিয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে সাদেক খনের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছে আদালত। 

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ জাকির হোসেন এ আদেশ দেন। ৫০ ব্যাংক হিসাবের মধ্যে সাদেক খানের ১৮টি, তার স্ত্রীর ৮টি ও ছেলের ২৪টি একাউন্ট রয়েছে। ব্যাংক হিসাব বা এফডিয়ারগুলোতে ১৯ কোটি ৪১ লাখ ৩৩ হাজার টাকা রয়েছে বলে আবেদনে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেছেন।

সাদেক খানের বিষয়ে আবেদনে বলা হয়েছে, সাদেক খান ক্ষমতার অপব্যবহার, ভূমিদস্যুতাসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতপূর্বক অর্জিত ৭ কোটি ৩০ লাখ ২০ হাজার ৬৬৪ টাকা মূলোর অর্থ আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করে তা নিজ দখলে রেখেছেন। তিনি সংসদ সদস্য থাকাকালীন ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক অসদাচারণের মাধ্যমে তার নিজ ও তার মালিকানাধীন প্রতিষ্ঠানের নামীয় ২৯টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ৪৬৬ কোটি ৪৭ লাখ ৬২ হাজার টাকার অস্বাভাবিক লেনদেন করায় দুর্নীতি দমন কমিশন আইনে মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্ত্রের স্বার্থে আসামি সাদেক খানের নামে অর্জিত অস্থাবর সম্পদগুলো অবরুদ্ধকরণ আবশ্যক। সাদেক খানের স্ত্রীর বিষয়ে আবেদন বলা হয়েছে, ফেরদৌসী খান অসৎ উদ্দেশ্যে নিজ স্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য তার স্বামীর ক্ষমতার অপব্যবহার করে অবৈধ উপায়ে জ্ঞাত-আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ ৫ কোটি ৯৮ লাখ ৩২ হাজার ৫২১ টাকা মূল্যর সম্পদ অর্জন করে তা নিজ দখলে রেখেছেন। তিনি নিজ নামে ১৫১টি ব্যাংক হিসাবে ৩৯ কোটি ৭৭ লাখ ৭০ হাজার ৩২৬ টাকা জমা ও ৩২ কোটি ৫৪ লাখ ৫৮ হাজার টাকা উত্তোলনসহ মোট ৭২ কোটি ৩২ লাখ ২৯ হাজার টাকা অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে উহার হস্তান্তর, স্থানান্তর করায় তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে আইনে মামলাটি দায়ের করেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্তকালে আসামি ফেরদৌসী খান এবং আসামি মো. সাদেক খানের নামে অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়।

সাদেক খানের ছেলে ফাহিম সাদেক খানের বিষয়ে আবেদনে বলা হয়েছে, অসৎ উদ্দেশ্যে নিজ স্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য তার পিতার ক্ষমতার অপব্যবহার করে অবৈধ উপায়ে জ্ঞাত-আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ ৬ কোটি ১২ লাখ ৮১ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জনপূর্বক তা নিজ দখলে রেখেছেন। তিনি নিজ নামে ৭০টি ব্যাংক হিসাবে ২০ কোটি ৫২ লাখ ৩৫ হাজার ৪০৯ টাকা জমা ও ১৫ কোটি ৬২ লাখ ২ হাজার ৭২৮ টাকা টাকা উত্তোলনের অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে এর হস্তান্তর, স্থানান্তর করায় তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্তকালে আসামি ফাহিম সাদেক খান এবং আসামি মো. সাদেক খানের নামে অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়।


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: