শিক্ষকের গায়ে হাত তুলল চবির শেখ হাসিনা হলের ছাত্রী

চবি প্রতিনিধি

শিক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সহকারী প্রক্টর ও ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কুরবান আলির গায়ে হাত তুলেন শেখ হাসিনা হলের এক

2025-02-11T20:48:10+00:00
2025-02-11T20:48:10+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
শিক্ষা
শিক্ষকের গায়ে হাত তুলল চবির শেখ হাসিনা হলের ছাত্রী
চবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৪৮ পিএম 
শিক্ষকের গায়ে হাত তুলল চবির শেখ হাসিনা হলের ছাত্রী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সহকারী প্রক্টর ও ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কুরবান আলির গায়ে হাত তুলেন শেখ হাসিনা হলের এক ছাত্রী। ঐ ছাত্রী ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী আফসানা এনায়েত এমি। 

গত ৫ ফেব্রুয়ারি ঘটনাটি সংঘটিত হলেও মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিওতে এ বিষয়টি ছড়িয়ে পড়ে।

জানা গেছে, গত ৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শেখ হাসিনা হলের নামফলক ও হলের সামনে কংক্রিট নির্মিত নৌকা ভাঙতে গেলে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ঐ হলের শিক্ষার্থীরা। বাকবিতণ্ডার এক পর্যায়ে ঐ শিক্ষার্থী সহকারী প্রক্টর ড. মো. কোরবান আলীর গায়ে হাত তুলেন। ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে যাওয়া এক সাংবাদিকের মোবাইল কেড়ে নেয়া ও সাংবাদিকদের হেনস্তার মতো ঘটনাও ঘটে সেদিন। 

এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষক অধ্যাপক ড. কুরবান আলী বলেন, আসলে ভিডিও ফুটেজে স্পষ্টত সবকিছু দেখা গেছে। এর বাইরে আমি আর কিছু বলতে চাই না।

বিস্তারিত জানতে ঐ ছাত্রীকে ফোন করলেও তার সাড়া পাওয়া যায়নি।

এদিকে শিক্ষকের উপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় ইসলামি ছাত্রশিবির নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রকাশ ও জাতীয়তাবাদী ছাত্রদল বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে।


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: