তরুণ অভিনেতা শাহবাজ সানী আর নেই

বিনোদন

টেলিভিশন পর্দার জনপ্রিয় তরুণ অভিনেতা শাহবাজ সানী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা জিয়াউল

2025-02-17T10:16:07+00:00
2025-02-17T10:22:21+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
বিনোদন
তরুণ অভিনেতা শাহবাজ সানী আর নেই
প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:১৬ এএম  আপডেট: ১৭.০২.২০২৫ ১০:২২ এএম
তরুণ অভিনেতা শাহবাজ সানী আর নেই
টেলিভিশন পর্দার জনপ্রিয় তরুণ অভিনেতা শাহবাজ সানী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপূর্ব লিখেন, অভিনেতা শাহবাজ সানী আর আমাদের মাঝে নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন। সবাই সানীর জন্য দোয়া করবেন।

জানা গেছে, ঢাকা স্পেশালাইজড হাসপাতালে রোববার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মারা যান তিনি।

নির্মাতা ইমরাউল রাফাতের ‘কাছে আশার পর’ নাটক দিয়ে শোবিজে যাত্রা শুরু করেছিলেন শাহবাজ সানী। অল্প সময়েই অভিনয় গুণে দর্শকের প্রিয় হয়ে উঠেছেন এবং সেইসাথে অর্জন করেছেন নির্মাতাদের আস্থাও। চরিত্রাভিনেতা হিসেবে কাজ করলেও এরই মধ্যে কেন্দ্রীয় চরিত্রেও অভিনয় করেছেন।

২০১৮ সালে ‘আব্দুল্লাহ’ নাটকে তাকে প্রথমবার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যায়। এটি পরিচালনা করেন গোলাম কিবরিয়া ফারকী। নাটকটি প্রচারের পর দর্শকমহলে প্রশংসা পান এই তরুণ তুর্কী। এই নাটকটি তাকে দর্শকদের কাছে বাড়তি পরিচিতি এনে দেয়।


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: