প্রশংসায় ভাসছেন সাফা কবির

আনন্দ সময় প্রতিবেদক

বিনোদন

কয়েক দিন আগেই ইউটিউবে প্রকাশ পেয়েছে অভিনেত্রী সাফা কবিরের নতুন নাটক ‘হ্যাপা’। মাহমুদ মাহিন নাটকটির গল্প রচনা ও পরিচালনা করেছেন।

2025-02-17T13:55:37+00:00
2025-02-17T13:55:37+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
বিনোদন
প্রশংসায় ভাসছেন সাফা কবির
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৫৫ পিএম 
প্রশংসায় ভাসছেন সাফা কবির
কয়েক দিন আগেই ইউটিউবে প্রকাশ পেয়েছে অভিনেত্রী সাফা কবিরের নতুন নাটক ‘হ্যাপা’। মাহমুদ মাহিন নাটকটির গল্প রচনা ও পরিচালনা করেছেন। ইউটিউবে প্রকাশিত ‘হ্যাপা’ নাটকটি এরই মধ্যে ২৮ লাখেরও বেশি দর্শক উপভোগ করেছেন। নাটকে তন্বী চরিত্রে অভিনয় করে প্রশংসায় ভাসছেন সাফা কবির। তার বিপরীতে আছেন মুশফিক ফারহান।

এই নাটক নিয়ে এরই মধ্যে সাফা কবির দর্শকের উদ্দেশে প্রশ্ন ছুড়ে লিখেছেন, ‘তন্বীকে কেমন লাগল সবার? হ্যাপা দেখা হয়েছে তো? জবাবে সাড়া দিয়েছেন ভক্তরাও। সাফার ফেসবুক পোস্টে তার ভক্তরা জানাচ্ছেন, নাটকে প্রিয় অভিনেত্রীর চরিত্রটি খুব মনে ধরেছে সবার। 

সাফা কবির বলেন, ‘সত্যি বলতে আমি যখন কোনো কাজ করি প্রথমেই ভাবি আমার চরিত্রটিকে দর্শক কীভাবে নেবেন, সেটা। দর্শক চরিত্রটির সঙ্গে কানেক্ট হবেন কি না। কারণ সব পরিশ্রম তো দর্শকের আনন্দ বা ভালো লাগার জন্যই। সেই ভাবনা থেকে ‌‘হ্যাপা’ নাটকে অভিনয় করেছি। এর গল্প ও চরিত্রগুলো সুন্দর। টিমটা ভালো ছিল। কাজ করে নিজেও তৃপ্তি পেয়েছি।’ ‘আমার সহশিল্পী মুশফিক ফারহানকেও ধন্যবাদ। কারণ এই নাটকে আমাদের কাজের রসায়নটা চমৎকার ছিল। আশা করি আগামীতেও আমরা একসঙ্গে আরও ভালো ভালো গল্পে কাজ করব’, যোগ করেন সাফা।

 এদিকে কিছুদিন আগেই সাফা কবির ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড’-এ ‘বেড নং ৩’ নাটকে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে সম্মাননা লাভ করেন। ভিকি জাহেদ পরিচালিত এই নাটকে তার সহশিল্পী ছিলেন তৌসিফ মাহবুব। কিছুদিন আগেই বিঞ্জে মুক্তি পেয়েছে সাফা কবির অভিনীত ‘প্রতিধ্বনি’ নাটকটি। এটি নির্মাণ করেছেন শিকদার ডায়মন্ড।


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: