সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন ও পলকের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

আদালত প্রতিবেদক

আইন-আদালত

প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের স্ত্রী আরিফা জেসমিনের

2025-02-18T16:47:04+00:00
2025-02-18T16:47:04+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আইন-আদালত
সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন ও পলকের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
আদালত প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৪৭ পিএম 
সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন ও পলকের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের স্ত্রী আরিফা জেসমিনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করেছে আদালত।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন দুদকের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। জাকির হোসেন ও আরিফা জেসমিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে পৃথক দুটি আবেদন করেন সংস্থাটির সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম।


জাকির হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়, তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অকল্পনীয় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ২১ জানুয়ারি মামলা দায়ের করা হয়েছে। এ অবস্থায় জাকির হোসেনের বিরুদ্ধে মামলার তদন্তকার্য শেষ না হওয়া পর্যন্ত এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দেওয়া একান্ত জরুরি।

আরিফা জামানের আবেদনে বলা হয়, বিগত সরকারের সাবেক মন্ত্রী ও বিভিন্ন নির্বাচনী এলাকার এমপিদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অকল্পনীয় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ বিষয়ে অনুসন্ধানের পর আরিফা জেসমিনের বিরুদ্ধে দুদক ১২ ডিসেম্বর মামলা দায়ের করে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আরিফা জেসমিনের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ প্রদান করা একান্ত জরুরি।


  বিষয়:   নিষেধাজ্ঞা 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: