সাবেক প্রতিমন্ত্রী এনামুর রহমান ফের রিমান্ডে

আদালত প্রতিবেদক

আইন-আদালত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার সাভারে হৃদয় আহমেদকে গুলি করে হত্যা মামলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ডা.

2025-02-18T17:26:39+00:00
2025-02-18T17:26:39+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
আইন-আদালত
সাবেক প্রতিমন্ত্রী এনামুর রহমান ফের রিমান্ডে
আদালত প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:২৬ পিএম 
সাবেক প্রতিমন্ত্রী এনামুর রহমান ফের রিমান্ডে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার সাভারে হৃদয় আহমেদকে গুলি করে হত্যা মামলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য ফের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঁচ দিনের রিমান্ড শেষে আসামিকে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা হৃদয় হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোসহ সাত দিনের রিমান্ডের আবেদন করেন।


অপরদিকে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ডের আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। এছাড়া রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিন জামিনের আবেদন নাকচ করে রিমান্ডের এ আদেশ দেন। 

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার সাভারে ছাত্র-জনতার মিছিলে নির্বিচারে গুলি চালায় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। ওই মিছিলে অংশগ্রহণ করে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় ভিকটিম হৃদয়ের। এ ঘটনায় সাভার থানায় হত্যা মামলা করা হয়।


  বিষয়:   রিমান্ড 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: