আত্মহত্যার চেষ্টা করা জবি শিক্ষার্থীর মৃত্যু

জবি প্রতিনিধি

শিক্ষা

গলায় গামছা পেচিয়ে আত্মহত্যার চেষ্টা করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী আহাদ মৃত্যুবরণ করেছেন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে

2025-02-19T17:24:57+00:00
2025-02-19T17:24:57+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
শিক্ষা
আত্মহত্যার চেষ্টা করা জবি শিক্ষার্থীর মৃত্যু
জবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:২৪ পিএম 
আত্মহত্যার চেষ্টা করা জবি শিক্ষার্থীর মৃত্যু
গলায় গামছা পেচিয়ে আত্মহত্যার চেষ্টা করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী আহাদ মৃত্যুবরণ করেছেন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিভাগীয় শিক্ষক সহযোগী অধ্যাপক ড. মাশরিক হাসান এ তথ্য নিশ্চিত করেন।

ড. মাশরিক হাসান জানান, আহাদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসক তাকে দুপুর ১টার দিকে মৃত ঘোষণা করেন।


জানা গেছে, আহাদ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি চট্টগ্রাম জেলায়। এর আগে গত সোমবার রাতে তিনি সূত্রাপুর এলাকায় নিজ ভাড়া মেস বাসায় গলায় গামছা পেচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। পরে ম্যাক্সওয়েল প্রাইভেট হাসপাতালে স্থানান্তর করা হয়, সেখানে তাকে আইসিইউতে অক্সিজেন দেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে রাজধানীর পপুলার হাসপাতালে পাঠানো হয়। 

তার বিভাগের শিক্ষক ও সহপাঠীরা জানান, তিনি দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলেন এবং গত কয়েকদিন ধরে ঠিকমতো খাওয়া-দাওয়া করেননি।



  বিষয়:   জগন্নাথ বিশ্ববিদ্যালয়  শিক্ষার্থী  আত্মহত্যা 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: