উচ্চশিক্ষা খাতে বাজেটের ৪ শতাংশ বরাদ্দের দাবি

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

উচ্চশিক্ষা খাতে আগামী অর্থবছর থেকে দেশের জাতীয় বাজেটের কমপক্ষে ৪ শতাংশ বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি)

2025-02-19T19:45:19+00:00
2025-02-19T21:01:34+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
শিক্ষা
উচ্চশিক্ষা খাতে বাজেটের ৪ শতাংশ বরাদ্দের দাবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৪৫ পিএম  আপডেট: ১৯.০২.২০২৫ ৯:০১ পিএম
উচ্চশিক্ষা খাতে বাজেটের ৪ শতাংশ বরাদ্দের দাবি
উচ্চশিক্ষা খাতে আগামী অর্থবছর থেকে দেশের জাতীয় বাজেটের কমপক্ষে ৪ শতাংশ বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান।

তিনি বলেন, মানব নিরাপত্তার জন্য সরকারের উচিত শিক্ষা, কৃষি ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। উচ্চশিক্ষা খাতে বাজেটের ৪ শতাংশ বরাদ্দ নিশ্চিত করা দরকার। এটি সম্ভব হলে গবেষণা খাতে প্রত্যাশিত বাজেট বাড়ানো যাবে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) কমিশনে ২০২৩-২৪ অর্থবছরে সামাজিক বিজ্ঞান উপশাখায় গবেষণা প্রকল্প প্রস্তাব মূল্যায়ন কর্মশালায় এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে অধ্যাপক তানজীমউদ্দিন খান আরও বলেন, শিক্ষার গুণগতমান নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে ইউজিসিকে প্রকৃত গবেষকদের মূল্যায়ন করতে হবে।

দলীয় যোগ্যতার চেয়ে একাডেমিক যোগ্যতাকে প্রাধান্য দেওয়া দরকার বলেও তিনি মনে করেন। এ ছাড়া সমাজের জন্য কল্যাণকর প্রভাব তৈরি করতে পারে এমন গবেষণা প্রকল্প নির্বাচন করতে হবে বলেও জানান তিনি।

কর্মশালায় সভা প্রধানের বক্তব্যে কমিশনের আরেক সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব বলেন, বর্তমান রাষ্ট্র পরিচালনায় তিনজন বিশ্ববিদ্যালয় শিক্ষক রয়েছেন। শিক্ষা ও গবেষণা খাতে বাজেট বাড়ানো ও জাতির প্রত্যাশা পূরণে তারা সদয় হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বর্তমানে এ খাতে জাতীয় বাজেটের ১ শতাংশের কম বরাদ্দ দেওয়া হয়।

কর্মশালায় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ নুরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গীতি আরা নাসরীন, অধ্যাপক ড. নাসরিন সুলতানা, অধ্যাপক ড. মো. আবদুস সালাম, অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ চৌধুরী, অধ্যাপক ড. সামিনা লুৎফা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ ফরিদুল আলম।

অনুষ্ঠানে গবেষণা নিবন্ধ জাতীয় ও আন্তর্জাতিক মানসম্পন্ন জার্নালে প্রকাশ বাধ্যতামূলক করা, গবেষণায় ইথিক্যাল রিভিউ থাকা, একই প্রকল্পে একাধিকবার বরাদ্দ না দেওয়া, গবেষণা প্রস্তাব তৈরি বিষয়ে কর্মশালা-সেমিনার আয়োজন ও প্রশিক্ষণ প্রদান, সমাজের চাহিদা যাচাই করে গবেষণার বিষয় নির্ধারণ করা, গবেষণার ডেটাবেজ তৈরি করা, জাতীয় প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলা এবং গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধির পরামর্শ দেওয়া হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন রিসার্চ গ্রান্টস অ্যান্ড অ্যাওয়ার্ড ডিভিশনের অতিরিক্ত পরিচালক মো. শাহীন সিরাজ। কর্মশালায় ১৭টি গবেষণা প্রকল্প প্রস্তাব মূল্যায়ন করা হয়।


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: