খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) হামলার ঘটনায় উপাচার্য, প্রো-ভিসি ও ছাত্র পরিচালকের পদত্যাগের দাবিতে অনড় রয়েছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস ব্রিফিং করে নিজেদের দাবির কথা তুলে ধরেন তারা।
শিক্ষার্থীরা জানিয়েছেন, উপাচার্য, প্রো-ভিসি ও ছাত্র পরিচালকের অধীনে থেকে এই বিশ্ববিদ্যালয়ে কোন প্রকার একাডেমিক কার্যক্রমে আমরা অংশ নিব না। তাদের অধীনে আমরা নিরাপদ নই। কারন তার মুখ থেকে আমরা এখনো বের করতে পারিনি, ছাত্রদল এই হামলার সঙ্গে জড়িত।
তারা ক্ষোভ নিয়ে বলেন, বর্তমান সরকার ছাত্রদের রক্তের উপর ক্ষমতায় বসে আছে। তবে তিনদিন হয়ে গেল, সরকারের উপদেষ্টাদের কেও এখন আমাদের সঙ্গে যোগাযোগ করেনি।