ইসলামি লেখক ফোরামের সাহিত্য ও আনন্দ ভ্রমণ কাল

সময়ের আলো অনলাইন

সাহিত্য

প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামি ধারার তরুণ লেখকদের জাতীয় সংগঠন ‘বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের’ সাহিত্য ও আনন্দ

2025-02-21T11:43:08+00:00
2025-02-21T11:57:47+00:00
 
  বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,
১ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
সাহিত্য
ইসলামি লেখক ফোরামের সাহিত্য ও আনন্দ ভ্রমণ কাল
সময়ের আলো অনলাইন
প্রকাশ: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৪৩ এএম  আপডেট: ২১.০২.২০২৫ ১১:৫৭ এএম
ইসলামি লেখক ফোরামের সাহিত্য ও আনন্দ ভ্রমণ কাল
প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামি ধারার তরুণ লেখকদের জাতীয় সংগঠন ‘বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের’ সাহিত্য ও আনন্দ ভ্রমণ। বাংলাদেশের প্রাচীন রাজধানী নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে হবে এবারের সাহিত্য ও আনন্দ ভ্রমণ। সেখানে জাদুঘর, ঐতিহ্যের নগরী পানামসহ নানা দর্শনীয় স্থান পরিদর্শনের ব্যবস্থা থাকবে। সেখানে মনোরম পরিবেশে লেখকরা সারাদিন কাটাবেন। এতে লেখক ফোরামের সদস্য, উপদেষ্টা, অভিভাবক, সুধী-শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত থাকবেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) এই আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে ৭টার দিকে পল্টন থেকে ভ্রমণযাত্রা শুরু হবে। দিনব্যাপী আনন্দ ভ্রমণ শেষে সবার জন্য থাকবে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এছাড়াও এদিন মোড়ক উন্মোচন করা হবে ২০২৪-২৫ সালে প্রকাশিত লেখকদের বইয়ের। আনন্দ ভ্রমণে তিন পর্বে আপ্যায়ন করা হবে। দেওয়া হবে যাত্রাকালীন নাশতা, দুপুরের খাবার ও ফিরতিকালীন নাশতা।

দিনভর থাকবে পুরস্কারভিত্তিক সাহিত্য ও আনন্দ কর্মসূচি। কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে, সাধারণ জ্ঞান- ফোরামকে জানি, উপস্থিত ছড়া লেখা, ইসলামি সংগীত, হাসিভরা ধাঁধা, লেখক যখন গায়ক, হাসির ঝিলিক কৌতুক, আসর মাতানো যেমন খুশি তেমন বলা। এছাড়াও থাকবে শক্তির লড়াই দড়ি টানাটানি, পাতিল ভাঙা, বস্তা দৌড়, বিস্কুট দৌড়, জল-ডাঙা, চেয়ার খেলা, ছেলেবেলার পুরনো খেলা এবং শরীরচর্চামূলক ফুটবল ও ক্রিকেট খেলার আয়োজন।

ইতোমধ্যে ভ্রমণের যাবতীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ফোরাম সভাপতি কবি মুনীরুল ইসলাম। সাহিত্য ও আনন্দ ভ্রমণের সফলতার জন্য সবার আন্তরিক দোয়া কামনা করেছেন তিনি।

Loading...
Loading...
সাহিত্য- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: