চবিতে শেখ পরিবারের নামে থাকা ৬ স্থাপনার নাম পরিবর্তন

চবি প্রতিনিধি

শিক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শেখ পরিবারের নামে থাকা ৬টি স্থাপনার নাম পরিবর্তন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।শনিবার (২২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ৫৫৯ তম সিন্ডিকেট

2025-02-22T23:17:41+00:00
2025-02-22T23:17:41+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
শিক্ষা
চবিতে শেখ পরিবারের নামে থাকা ৬ স্থাপনার নাম পরিবর্তন
চবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:১৭ পিএম 
চবিতে শেখ পরিবারের নামে থাকা ৬ স্থাপনার নাম পরিবর্তন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শেখ পরিবারের নামে থাকা ৬টি স্থাপনার নাম পরিবর্তন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ৫৫৯ তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেখ পরিবারের নামে থাকা ৫ টি স্থাপনার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পরিবর্তিত নাম দেয়া হয়েছে শহীদ ফরহাদ হোসেন হল, শেখ হাসিনা হলের পরিবর্তিত নামকরণ করা হয়েছে বিজয় ২৪, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের পরিবর্তিত নাম নবাব ফয়জুন্নেছা হল, বঙ্গবন্ধু উদ্যানের পরিবর্তিত নাম রাখা হয়েছে জুলাই বিপ্লব উদ্যান এবং শেখ কামাল জিমনেশিয়ামের পরিবর্তিত নামকরণ করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জিমনেশিয়াম। এছাড়াও অপর আরেকটি ভবনের নাম পরিবর্তন করা হয়েছে। আর সেটির আবু ইউসুফ ভবন। যার পরিবর্তিত নাম শহীদ হৃদয় তরুয়া ভবন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ৬ স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। স্বৈরাচারী শেখ হাসিনার একচেটিয়া দলীয় ও পরিবারকরণ করে দেশের বিভিন্ন স্থাপনার নাম নামকরণ করেছিল। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। তাই ফ্যাসিবাদী চিহ্ন তার বা তার পরিবারের নামে কোন স্থাপনার নামকরণ বহাল রাখা ছাত্র-জনতার নিকট যৌক্তিক না।


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: