বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ থেকে পদত্যাগ করেছেন রিফাত রশীদ। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার।
তিনি জানান, রিফাত রশীদ পদত্যাগপত্র জমা দিয়েছেন। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কমিটিতে তিনি আর নেই।
সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক ছাত্র সংসদের ২০৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, বিইউপি, ইউল্যাব, জাতীয় বিশ্ববিদ্যালয়, সাত কলেজসহ বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীরা পদ পেয়েছেন।
পরবর্তীতে দেশব্যাপী সংগঠনের কমিটি ঘোষণা করা হবে বলেও জানান সংগঠনের নেতারা।