গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে দুই সমন্বয়কের পদত্যাগের ঘোষণা

রাবি প্রতিনিধি

শিক্ষা

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই ছাত্রনেতা। ঢাকা ও ঢাবিকেন্দ্রিক মনোভাবের প্রতিবাদ জানিয়ে তারা

2025-02-27T23:49:52+00:00
2025-02-27T23:53:14+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
শিক্ষা
গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে দুই সমন্বয়কের পদত্যাগের ঘোষণা
রাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৪৯ পিএম  আপডেট: ২৭.০২.২০২৫ ১১:৫৩ পিএম
গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে দুই সমন্বয়কের পদত্যাগের ঘোষণা
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই ছাত্রনেতা। ঢাকা ও ঢাবিকেন্দ্রিক মনোভাবের প্রতিবাদ জানিয়ে তারা পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করে তারা পদত্যাগের ঘোষণা দেন।

এই দুই ছাত্রনেতা হলেন, সংগঠনটির যুগ্ম আহ্বায়ক মেহেদী সজীব ও যুগ্ম সদস্যসচিব সালাহউদ্দিন আম্মার। তারা দু’জনই রাজশাহী বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন।

পদত্যাগের ঘোষণা দিয়ে মেহেদী সজীব ফেসবুকে লিখেছেন, আজ ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’-এর কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে আমার নাম বলা হয়েছে। গতকাল রাতেও এ নিয়ে আমি আমার স্ট্যান্ড ক্লিয়ার করেছি। এখনও বলছি। নতুন বন্দোবস্তের নামে ঢাকা ও ঢাবিকেন্দ্রিক নয়া ফ্যাসিবাদী মনোভাবের যে উত্থান লক্ষ্য করা যাচ্ছে, তার প্রতিবাদেই আমি এই প্লাটফর্মে থাকতে রাজি না।


তিনি আরও লেখেন, আমার ইচ্ছা ব্যতীত এই দলে আমাকে সম্পৃক্ত করার জন্য নিন্দা জানাচ্ছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যই আমি আজ মেহেদী সজীব হিসেবে গড়ে উঠতে পেরেছি। আমার স্পষ্ট বার্তা হলো, ঢাকা ও ঢাবিকেন্দ্রিক ফ্যাসিবাদী মনোভাব থেকে যতদিন না এই দলের অংশীজনরা বেরিয়ে আসতে পারবে, বিকেন্দ্রীকরণের দিকে মনোনিবেশ করবে, ততদিন অবধি আমি তাদের সাথে কোনো ধরনের রাজনৈতিক বোঝাপড়ায় যাবো না। আর তাই আমি উক্ত পদ থেকে পদত্যাগ করলাম।

সালাহউদ্দিন আম্মার ফেসবুকে লিখেছেন, আমাদের কাছে শিক্ষার্থীদের পালসটা বেশি গুরুত্বপূর্ণ। রাবি শিক্ষার্থীরা চাচ্ছে না, এই ঢাবি আধিপত্যের পক্ষে থাকতে, তাই আমরাও চাচ্ছি না। শিক্ষার্থীরা না চাইলে আমরা কিছুই না।




  বিষয়:   বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ  পদত্যাগ  রাজশাহী বিশ্ববিদ্যালয় 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: