পাবলিক প্লেসে অনেকেই ধূমপান করেন। পুরুষের পাশাপাশি অনেক অনেক নারীও যত্রতত্র ধূমপান করেন। প্রাণঘাতি জেনেও অনেকেই ধূমপানকে ‘ফ্যাশন’ হিসেবে নিয়ে আসক্ত হয়ে পড়ছেন।
অনেকেই জানেন না যে পাবলিক প্লেসে ধূমপানের জন্য শাস্তির ব্যবস্থা আছে দেশের প্রচলিত আইনে।
জনসমাগমস্থলে ধূমপান বন্ধে ২০০৫ সালে আইন করা হয়। সেখানে প্রকাশ্যে ধূমপানের জরিমানা ধরা হয়েছিল ৫০ টাকা।
আরও পড়ুন: ‘উন্মুক্ত স্থানে নারী-পুরুষ সবার জন্য ধূমপান নিষিদ্ধ’
পরবর্তীতে ২০১৩ সালে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনের সংশোধনী আনা হয়। সেখানে বলা হয়, জনসমাগমস্থলে ধূমপানের শাস্তির অর্থ ৫০ থেকে বাড়িয়ে ৩০০ টাকা করা হয়।
কারা এই জরিমানা আদায় করতে পারবেনজাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সব প্রথম শ্রেণির কর্মকর্তা; সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা; রেলওয়ের প্রথম শ্রেণির কর্মকর্তা; সাব ইন্সপেক্টর পদমর্যাদার নিচে নয় এমন পুলিশ কর্মকর্তা; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক পদমর্যাদার নিচে নয় এমন কর্মকর্তা; উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সিভিল সার্জনের কার্যালয়, পৌরসভা এবং সিটি করপোরেশনে কর্মরত স্যানিটারি ইন্সপেক্টর; অগ্নি নির্বাপণ বা বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তরে কর্মরত প্রথম শ্রেণির কর্মকর্তা এবং কারখানা পরিদর্শক।