মব নিয়ে কড়া বার্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

সময়ের আলো ডেস্ক

জাতীয়

মব (সংঘবদ্ধ জনতার নিজের হাতে আইন তুলে নেওয়া) নিয়ে কড়া বার্তা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেশে ও নাগরিকের নিরাপত্তায় কাজ করছে

2025-03-04T16:22:24+00:00
2025-03-04T16:22:24+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
জাতীয়
মব নিয়ে কড়া বার্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ৪:২২ পিএম 
মব নিয়ে কড়া বার্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
মব (সংঘবদ্ধ জনতার নিজের হাতে আইন তুলে নেওয়া) নিয়ে কড়া বার্তা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেশে ও নাগরিকের নিরাপত্তায় কাজ করছে আইনশৃঙ্খলাবাহিনী। তবে দেশে বেশ কিছুদিন ধরে মব তৈরি করে লোকজনের ওপর হামলার ঘটনা ঘটছে। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, মবের প্রতিটি ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচার করতে সরকার বদ্ধপরিকর। কেউ যেন আইন নিজ হাতে তুলে না নেয়, সে জন্য সবাইকে সতর্ক করা হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে সম্প্রতি মব তৈরি করে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা আউটার রিং রোডে চেকপোস্টে দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইউসুফ আলীকে মারধরের বিষয়টি উল্লেখ করা হয়েছে। ইতোমধ্যে ওই ঘটনায় জড়িত ১২ জন আটক করেছে পুলিশ।

পুলিশকে হেনস্তার ঘটনায় পতেঙ্গা থানায় দ্রুত বিচার আইনে একটি মামলাও দায়ের করা হয়েছে।


  বিষয়:   মব  কড়া বার্তা  স্বরাষ্ট্র মন্ত্রণালয় 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: