সাবেক বিচারপতি মানিক রিমান্ডে

আদালত প্রতিবেদক

আইন-আদালত

সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গুলশান থানার সাজিদ হত্যা মামলায় তার এই রিমান্ড আদেশ

2025-03-05T13:08:45+00:00
2025-03-05T15:47:45+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আইন-আদালত
সাবেক বিচারপতি মানিক রিমান্ডে
আদালত প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ১:০৮ পিএম  আপডেট: ০৫.০৩.২০২৫ ৩:৪৭ পিএম
সাবেক বিচারপতি মানিক রিমান্ডে
সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গুলশান থানার সাজিদ হত্যা মামলায় তার এই রিমান্ড আদেশ দেয়া হয়।

এছাড়া যাত্রাবাড়ী, মিরপুর, লালবাগ ও খিলগাঁও থানার একাধিক মামলায় আনিসুল হক, শাহজাহান খান, আতিকুল ইসলাম, তাজুল ইসলাম, সোলায়মান সেলিম, কামাল আহমেদ মজুমদার, সাংবাদিক দম্পতি সাকিল-রুপাসহ ১২ আসামিকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

বুধবার (৫ মার্চ) সকালে তাদের প্রত্যেককে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা।


পরে রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীদের যুক্তি তর্ক শুনে ও মামলার গুণাগুণ বিচার করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত এসব আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে আসামিদের সরাসরি সম্পৃক্ততা রয়েছে। অপরদিকে আসামি পক্ষের অভিযোগ, পরিস্থিতির কারণে জামিন পাচ্ছেন না আসামিরা।


  বিষয়:   মামলা  রিমান্ড  আদালত  সাবেক বিচারপতি মানিক 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: