বিচারপতিকে অসম্মান, স্বরাষ্ট্র সচিবকে তলব

সময়ের আলো ডেস্ক

আইন-আদালত

সিনিয়র স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিকে তলব করেছেন হাইকোর্ট। রাষ্ট্রীয় নিরাপত্তা নির্দেশিকায় প্রধান বিচারপতিসহ বিচার বিভাগকে হেয় ও অসম্মান করায় তাকে

2025-03-06T13:10:18+00:00
2025-03-06T13:10:18+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আইন-আদালত
বিচারপতিকে অসম্মান, স্বরাষ্ট্র সচিবকে তলব
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ১:১০ পিএম 
বিচারপতিকে অসম্মান, স্বরাষ্ট্র সচিবকে তলব
সিনিয়র স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিকে তলব করেছেন হাইকোর্ট। রাষ্ট্রীয় নিরাপত্তা নির্দেশিকায় প্রধান বিচারপতিসহ বিচার বিভাগকে হেয় ও অসম্মান করায় তাকে তলব করেন আদালত। আগামী ১৮ মার্চ তাকে সশরীরে হাজির হতে বলা হয়েছে।  

বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার (৬ মার্চ) স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

এ সময় হাইকোর্ট বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসে সুপ্রিম কোর্ট থেকে অথচ এই সুপ্রিম কোর্টকে হেয় করা হয় সব সময়। এটা কি ধরনের আচরণ। 

হাইকোর্ট ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বরাষ্ট্র সচিবের সঙ্গে একই নিরাপত্তা প্রটোকল পাবেন প্রধান বিচারপতি। 

একইসঙ্গে গত ২ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা রাষ্ট্রীয় নিরাপত্তা নির্দেশিকার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। পাশাপাশি রুল জারি করেছেন আদালত।

গত ২ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা রাষ্ট্রীয় নিরাপত্তা নির্দেশিকা আদালতের নজরে আনেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। 

তিনি আদালতকে বলেন, এই নির্দেশিকায় প্রধান বিচারপতিসহ সব বিচারপতিদের আন্ডারলাইন করা হয়েছে। এই নির্দেশিকায় প্রধান বিচারপতিকে স্বরাষ্ট্র সচিব, রেঞ্জ ডিআইজির সমমর্যাদায় নিচে আনা হয়েছে। অথচ রাষ্ট্রীয় পদ মর্যাদাক্রমে প্রধান বিচারপতির স্থান অনেক উপরে। শুনানি শেষে আদালত রুলসহ আদেশ প্রদান করেন।


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: