সুধা সদনসহ শেখ হাসিনা পরিবারের জমি ও ফ্ল্যাট জব্দের আদেশ

আদালত প্রতিবেদক

আইন-আদালত

শেখ হাসিনার ব্যক্তিগত বাসভবন সুধা সদনসহ ও তার পরিবারের সদস্যদের জমি ও ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত।মঙ্গলবার (১১ মার্চ) দুদকের

2025-03-11T14:54:36+00:00
2025-03-11T15:17:40+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আইন-আদালত
সুধা সদনসহ শেখ হাসিনা পরিবারের জমি ও ফ্ল্যাট জব্দের আদেশ
আদালত প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ২:৫৪ পিএম  আপডেট: ১১.০৩.২০২৫ ৩:১৭ পিএম
শেখ হাসিনার ব্যক্তিগত বাসভবন সুধা সদন। পুরোনো ছবি
শেখ হাসিনার ব্যক্তিগত বাসভবন সুধা সদনসহ ও তার পরিবারের সদস্যদের জমি ও ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (১১ মার্চ) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন। এদিন দুদকের উপপরিচালক মনিরুল ইসলাম এসব সম্পত্তি জব্দ চেয়ে আবেদন করেন। 

জব্দের আদেশ হওয়া এসব সম্পদের মধ্যে রয়েছে, জয় ও পুতুলের নামে ধানমন্ডিতে থাকা ১৬ কাঠা জমিসহ বাড়ি সুধা সদন। এর বাজারমূল্য ৩ কোটি ৩০ লাখ টাকা। টিউলিপ সিদ্দিকের নামে গুলশানের ফ্ল্যাট। এর বাজারমূল্য ৪৩ লাখ ২৪ হাজার ৯২০ টাকা। শেখ রেহানার নামে গাজীপুরে ৮ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা দামের সাড়ে ৮ কাঠা জমি, গাজীপুরে আরেক জায়গায় ৩ লাখ টাকা দামের ১ দশমিক ৫৫ শতাংশ জমি এবং সেগুনবাগিচায় ১৮ লাখ টাকার ফ্ল্যাট। রাদওয়ান মুজিব সিদ্দিক ববির নামে গুলশানে থাকা ছয়টি ফ্ল্যাট জব্দ করা হয়েছে। এসব ফ্ল্যাটের বাজারমূল্য ৪ কোটি ৮২ লাখ ১০ হাজার টাকা।


দুদকের আবেদনে বলা হয়েছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি শেখ হাসিনা, তার ছেলে সজিব আহমেদ ওয়াজেদ জয়, তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, তার ছোট বোন শেখ রেহানা সিদ্দিক, রেহানার সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ও টিউলিপ সিদ্দিক স্থাবর সম্পদগুলো অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। এমতাবস্থায়, অভিযোগটির সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অনুসন্ধান সম্পন্ন না হওয়া পর্যন্ত তারা যেন স্থাবর সম্পদ বা সম্পত্তির মালিকানা পরিবর্তন বা স্থানান্তর বা অন্য কোনও প্রক্রিয়ায় হস্তান্তর করতে না পারেন এ মর্মে ক্রোক (অ্যাটাচমেন্ট) আদেশ হওয়া আবশ্যক।

Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: