সামিট গ্রুপের ৫৪ কাঠা জমি জব্দের আদেশ

আদালত প্রতিবেদক

আইন-আদালত

সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান, তার পরিবার ও স্বার্থ-সংশ্লিষ্টদের নামে থাকা রাজধানীর বাড্ডার সাতারকুলের ৫৪ কাঠা জমি জব্দের আদেশ দিয়েছেন

2025-03-11T17:40:47+00:00
2025-03-11T17:40:47+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আইন-আদালত
সামিট গ্রুপের ৫৪ কাঠা জমি জব্দের আদেশ
আদালত প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ৫:৪০ পিএম 
সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান
সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান, তার পরিবার ও স্বার্থ-সংশ্লিষ্টদের নামে থাকা রাজধানীর বাড্ডার সাতারকুলের ৫৪ কাঠা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (১১ মার্চ) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। 

এদিন দুদকের উপ-পরিচালক আলমগীর হোসেন এসব জমি জব্দের আবেদন করেন। 


এতে বলা হয়, সামিট গ্রুপ এবং তাদের স্বার্থ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগসহ ঘুষ-দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও কোটি কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধানের জন্য যৌথ অনুসন্ধান ও তদন্ত দল গঠন করা হয়েছে। 

অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা গেছে, অভিযোগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের মালিকাধীন স্থাবর সম্পদ হস্তান্তর হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এজন্য তাদের মালিকাধীন স্থাবর সম্পদ জব্দ করা প্রয়োজন। এসব জমির বাজারমূল্য ১ কোটি ৪৬ লাখ ৯০ হাজার টাকা দেখানো হলেও প্রকৃত দাম ৯ কোটি ৭০ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন।


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: