আজ দিনের তাপমাত্রা বাড়তে পারে

সময়ের আলো ডেস্ক

জাতীয়

রাজধানী ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় আজ দিনের তাপমাত্রা আগের তুলনায় বাড়তে পারে। একইসঙ্গে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে

2025-03-12T10:20:38+00:00
2025-03-12T10:28:09+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জাতীয়
আজ দিনের তাপমাত্রা বাড়তে পারে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ১০:২০ এএম  আপডেট: ১২.০৩.২০২৫ ১০:২৮ এএম
আজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের তাপমাত্রা বাড়তে পারে। ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় আজ দিনের তাপমাত্রা আগের তুলনায় বাড়তে পারে। একইসঙ্গে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। এমন অবস্থায় গরমের অনুভূতি কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (১২ মার্চ) প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে দিনের তাপমাত্রা হালকা বৃদ্ধি পেতে পারে। এছাড়া এসময়ের মধ্যে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।


পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ সকাল ৬টায় তাপমাত্রা ঢাকা ও আশপাশের  অঞ্চলসমূহে ২৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর এ সময় বাতাসের আদ্রতার পরিমাণ ছিল ৫৩ শতাংশ।

মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত আজকের সারাদেশের পূর্বাভাসে জানানো হয়েছে, বুধবার (১২ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার অবস্থায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। 



  বিষয়:   গরম  তাপমাত্রা  পূর্বাভাস  আবহাওয়া  আবহাওয়ার খবর  আবহাওয়া অধিদপ্তর 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: