জেমকন গ্রুপের ৩৬ কোম্পানির শেয়ার অবরুদ্ধের আদেশ

আদালত প্রতিবেদক

আইন-আদালত

জেমকন গ্রুপের ৩৬ কোম্পানির ৪ কোটি ২৬ লাখ ৬ হাজার ৮৬৮টি শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব শেয়ারের দাম ধরা

2025-03-13T17:02:07+00:00
2025-03-13T17:06:53+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
আইন-আদালত
জেমকন গ্রুপের ৩৬ কোম্পানির শেয়ার অবরুদ্ধের আদেশ
আদালত প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ৫:০২ পিএম  আপডেট: ১৩.০৩.২০২৫ ৫:০৬ পিএম
ছবি : সংগৃহীত
জেমকন গ্রুপের ৩৬ কোম্পানির ৪ কোটি ২৬ লাখ ৬ হাজার ৮৬৮টি শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব শেয়ারের দাম ধরা হয়েছে ৬০ কোটি ৪৪ লাখ ৬৮ হাজার টাকা।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

এদিন শেয়ার অবরুদ্ধের আবেদন করেন দুদকের উপ-সহকারী পরিচালক রেজাউল করিম। আবেদনে বলা হয়েছে, অনুসন্ধানকালে দেখা গেছে যে, জেমকন গ্রুপের মালিকপক্ষ কাজী নাবিল আহমেদ, কাজী আনিস আহমেদ, কাজী ইনাম আহমেদ, মৃত কাজী শাহেদ আহমেদ ও তার স্ত্রী আমিনা আহমেদ এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের পরিবারের সদস্যরা বিভিন্ন কোম্পানির ৪ কোটি ২৬ লাখ ৬ হাজার ৮৬৮টি শেয়ারের মালিক। এসবের মোট মূল্য ৬০ কোটি ৪৪ লাখ ৬৮ হাজার টাকা। এই শেয়ারগুলো হস্তান্তরের চেষ্টা করা হচ্ছে। যদি তারা সফল হন, তাহলে অনুসন্ধান ও মামলা দায়ের করার চেষ্টা ব্যর্থ হবে। এজন্য মামলার তদন্ত এবং আদালতে চার্জশিট দাখিল করার পর সরকারের পক্ষ থেকে সম্পত্তি বাজেয়াপ্ত করার উদ্দেশ্যে শেয়ারগুলো অবরুদ্ধ করা প্রয়োজন।

Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: