পাপনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থ সম্পদ অর্জনের অভিযোগে

2025-03-18T17:37:09+00:00
2025-03-18T17:37:09+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
আইন-আদালত
পাপনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৫:৩৭ পিএম 
বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন। ছবি: সংগৃহীত
হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থ সম্পদ অর্জনের অভিযোগে সংস্থাটির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৮ মার্চ) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

জানা গেছে, এবার ক্রিকেট বোর্ডেও পাপনের দুর্নীতির অনুসন্ধানে নেমেছে প্রতিষ্ঠানটি। এর আগে দুদকের উপ-পরিচালক মো. সাইদুজ্জামান পাপন ও তার পরিবারের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ চেয়ে আবেদন করেন। এসব ব্যাংক হিসাবে মোট ৩৩ কোটি ৭৪ লাখ টাকা জমা রয়েছে। 


২০১২ সাল থেকে বিসিবির সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন পাপন। এক যুগেরও বেশি সময়ে প্রতিষ্ঠানটিতে তার একক কর্তৃত্ব চলত বলে অনেকেই দাবি করেন। গত বছর জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রীত্বও পান তিনি। তবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর গত ২১ আগস্ট বিসিবির সভাপতির দায়িত্ব ছাড়েন তিনি।  


গত ১৬ মার্চ দুর্নীতির অভিযোগে কিশোরগঞ্জ-৬ আসনের এই সাবেক এমপি ও বিসিবির সাবেক সভাপতি এবং তার স্ত্রী রোকসানা হাসানসহ পরিবারের অন্য সদস্যদের ২৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছিল আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দিয়েছিলেন।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন। পরে বোর্ড পরিচালকদের ভার্চুয়াল মিটিংয়ে অংশ নিয়ে তিনি বিসিবি সভাপতির দায়িত্ব ছাড়েন।


  বিষয়:   বাংলাদেশ ক্রিকেট বোর্ড  বিসিবি  দুদক  অর্থ আত্মসাৎ  নাজমুল হাসান পাপন 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: