র‍্যাগিংয়ের অভিযোগে জাবির শিক্ষার্থীকে বহিষ্কার

জাবি সংবাদদাতা

শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জুনিয়র শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগে শুভজিৎ বিশ্বাস নামে এক শিক্ষার্থীকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে

2025-03-18T20:33:58+00:00
2025-03-18T20:33:58+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
শিক্ষা
র‍্যাগিংয়ের অভিযোগে জাবির শিক্ষার্থীকে বহিষ্কার
জাবি সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৮:৩৩ পিএম 
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। পুরোনো ছবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জুনিয়র শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগে শুভজিৎ বিশ্বাস নামে এক শিক্ষার্থীকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে আরও ছয়জন শিক্ষার্থীকে পাঁচ হাজার টাকা জরিমানাসহ সতর্কবার্তা দেওয়া হয়েছে।

গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও শৃঙ্খলা বিভাগের প্রধান ও প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম।

বহিষ্কৃত শুভজিৎ বিশ্বাস বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৫২তম ব্যাচের শিক্ষার্থী। এছাড়া জরিমানাসহ সতর্কবার্তা পাওয়া বাকি ছয়জনও একই ব্যাচ ও ইনস্টিটিউটের শিক্ষার্থী।

এ বিষয়ে বহিষ্কৃত শিক্ষার্থী শুভজিৎ বিশ্বাস বলেন, ‘একটি মিথ্যা অভিযোগের ভিত্তিতে আমাকে বহিষ্কার করা হয়েছে। যারা অভিযোগ করেছিল, তারা আমার রুমে খেলার বিষয়ে কথা বলতে এসেছিল। আমার দ্বারা কোনোভাবেই তারা র‍্যাগিংয়ের শিকার হয়নি।’

তিনি আরও বলেন, ‘একই অভিযোগে আমাকে দুই বছরের জন্য বহিষ্কার করা হলো, আর পাঁচজনকে মাত্র পাঁচ হাজার টাকা জরিমানা! এটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের চরম স্বৈরাচারী মনোভাব প্রকাশ করে।’

এর আগে প্রাথমিক অভিযোগ দাখিলের পর শহীদ রফিক-জব্বার হলের প্রাধ্যক্ষ ও দর্শন বিভাগের সহকারী অধ্যাপক আব্দুস সাত্তার জানিয়েছিলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শুভজিৎ স্বীকার করেছেন যে তার সঙ্গে আরও ১১ জন জড়িত ছিল।

উল্লেখ্য, গত বছরের ২৯ আগস্ট শহীদ রফিক-জব্বার হলে ৫২তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ৫৩তম ব্যাচের এক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ ওঠে। অভিযোগটি করেন ইনস্টিটিউটের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী সাদনান হাসান দিহান।


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: