জলবায়ু পরিবর্তনে সম্পর্ক জোরদার করবে বাংলাদেশ ও নেপাল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি

2025-03-20T18:38:35+00:00
2025-03-20T18:38:35+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
জাতীয়
জলবায়ু পরিবর্তনে সম্পর্ক জোরদার করবে বাংলাদেশ ও নেপাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৬:৩৮ পিএম 
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি। ছবি: সময়ের আলো
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি এক বৈঠক করেছেন। বৃহস্পতিবার (২০ মার্চ) ঢাকায় অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশে জলবায়ু পরিবর্তন, আঞ্চলিক পরিবেশগত সহযোগিতা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করে।

বৈঠকে রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি নেপালে আগামী মে মাসে অনুষ্ঠিতব্য সাগরমাথা সম্মেলনে যোগদানের জন্য পরিবেশ উপদেষ্টাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।


তিনি বলেন, জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন নিয়ে বৈশ্বিক এই সংলাপে পর্বতসমৃদ্ধ দেশসহ বিশ্ব নেতারা, জাতিসংঘ ও বিশ্বব্যাংকের প্রতিনিধিরা অংশ নেবেন। রাষ্ট্রদূত ভান্ডারি জলবায়ু ও পরিবেশগত ইস্যুতে বাংলাদেশ-নেপাল সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন এবং বাংলাদেশি প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করতে পূর্ণ সহায়তার আশ্বাস দেন।


উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এই আমন্ত্রণকে স্বাগত জানান এবং সম্মেলনের গুরুত্ব তুলে ধরেন। তিনি তার কার্যালয়ের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বলে রাষ্ট্রদূতকে অবহিত করেন।

বৈঠকে বাংলাদেশ, নেপাল ও ভুটানের অংশগ্রহণে একটি তিন জাতির পরিবেশ বিষয়ক বৈঠকের সম্ভাবনাও আলোচনা হয়। বৈঠক শেষে উভয় পক্ষ জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণে একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: