ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই: প্রেস সচিব

কূটনৈতিক প্রতিবেদক

জাতীয়

আমরা ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই, অবশ্যই সেটা ন্যায্যতা, সমতা এবং মর্যাদাপূর্ণ সম্পর্ক হতে হবে। চীনে প্রধান উপদেষ্টার সফর একটি ঐতিহাসিক

2025-03-20T19:10:20+00:00
2025-03-20T19:50:44+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই: প্রেস সচিব
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৭:১০ পিএম  আপডেট: ২০.০৩.২০২৫ ৭:৫০ পিএম
ছবি: সংগৃহীত
আমরা ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই, অবশ্যই সেটা ন্যায্যতা, সমতা এবং মর্যাদাপূর্ণ সম্পর্ক হতে হবে। চীনে প্রধান উপদেষ্টার সফর একটি ঐতিহাসিক সফর হচ্ছে। চীন আমাদের এখান থেকে তিনটি কৃষিপণ্য খুব বড় আকারে আমদানি করতে চায়। এগুলো হচ্ছে- আম, কাঁঠাল ও পেয়ারা। আমরা আশ করছি চীনে রফতানির একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব কথা বলেন।

তিনি বলেন, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো আছে। অন্তর্বর্তী সরকারের এই সাত মাসে ক্ষমতা নেওয়ার পর থেকে ভারতের সঙ্গে বাণিজ্য আরও বেড়েছে। আমাদের সম্পর্ক ভালো, তবে ভিসার বিষয়ে কিছু জটিলতা আছে। সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলতে পারবে। কিন্তু আমরা ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই, অবশ্যই সেটা ন্যায্যতা, সমতা এবং মর্যাদাপূর্ণ সম্পর্ক হতে হবে।


শফিকুল আলম আরও বলেন, বাংলাদেশের আম চীনের নাগরিকরা পছন্দ করছেন। এই সফরের মাধ্যমে চীনের এই বাজার আরও উন্মুক্ত হবে আমাদের জন্য। কাঁঠালও পছন্দ করেন চীনারা, এটিও আমরা আশা করি খুব বড় আকারে রফতানি করতে পারবো। আমের মান নিশ্চিত করতে এফএও আমাদের চার মিলিয়ন ডলার দিচ্ছে। রফতানির জন্য কিছু স্ট্যান্ডার্ড বজায় রাখতে হয়, সেটি বজায় রাখতে তারা আমাদের কারিগরি সহায়তা দিচ্ছে। এর ফলে বাংলাদেশের আম বৃহৎ আকারে চীনে যাবে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, অধ্যাপক ড. ইউনূস চাচ্ছেন, চীনের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান যেন বাংলাদেশে এসে বিনিয়োগ করে। তাহলে আমাদের দোরগোড়ায় উন্নতমানের স্বাস্থ্যসেবা মিলবে। চীনের স্বাস্থ্যসেবা খুবই নামকরা। এরকম হলে আমরা ঢাকাসহ বড় বড় শহরে তাদের সেবা পাবো। এটার জন্য বিশেষ একটা প্রচেষ্টা চালানো হচ্ছে। আমরা চাই, স্বাস্থ্যসেবা ইস্যুতে চীনের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় হোক। এটা প্রধান উপদেষ্টা আগেও আলোচনা করেছেন। এবারের সফরে সেটা সবচেয়ে বেশি অগ্রাধিকারে থাকবে।



  বিষয়:   ভারত  বাংলাদেশ  চীন  প্রধান উপদেষ্টা  প্রধান উপদেষ্টার প্রেস সচিব 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: