বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত

সময়ের আলো ডেস্ক

জাতীয়

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫টি জামাত অনুষ্ঠিত হয়েছে। এসব জামাতে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।সোমবার (৩১ মার্চ) সকাল

2025-03-31T11:26:56+00:00
2025-03-31T11:26:56+00:00
 
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১১:২৬ এএম 
বায়তুল মোকাররম। ছবি: সংগৃহীত
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫টি জামাত অনুষ্ঠিত হয়েছে। এসব জামাতে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

সোমবার (৩১ মার্চ) সকাল ৭টায় ঈদের প্রথম জামাত শুরু হয়। এরপর একে একে ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে আরও চারটি জামাত অনুষ্ঠিত হয়।

প্রতি জামাতের আলোচনা ও খুতবায় মুসলিম বিশ্বের ঐক্য এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।

ঈদ জামাত ঘিরে বায়তুল মোকাররমে নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র‍্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো মসজিদ এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রাখেন। মসজিদের প্রবেশ গেটগুলোতে বসানো হয় আর্চওয়ে।


নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিদের একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন।

প্রথম জামাতে ইমামতি করেন হাফেজ মুফতি মাওলানা মুহিববুল্লাহিল বাকী এবং মুকাব্বির হিসেবে মুয়াজ্জিন হাফেজ মো. আতাউর রহমান দায়িত্ব পালন করেন। দ্বিতীয় জামাতে ইমামতি করেন সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান এবং মুকাব্বির হিসেবে প্রধান খাদেম মো. নাসির উল্লাহ দায়িত্ব পালন করেন। তৃতীয় জামাতে ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস ড. মাওলানা মুফতি ওয়ালিউর রহমান খান এবং মুকাব্বির হিসেবে খাদেম মো. আব্দুল হাদী দায়িত্ব পালন করেন। চতুর্থ জামাতে ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ ও সংকলন বিভাগের সম্পাদক ড. মুশতাক আহমদ এবং মুকাব্বির হিসেবে খাদেম মো. আলাউদ্দীন দায়িত্ব পালন করেন। পঞ্চম ও সর্বশেষ জামাতে ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মো. আব্দুল্লাহ এবং মুকাব্বির হিসেবে খাদেম মো. রুহুল আমিন দায়িত্ব পালন করেন।
  বিষয়:   বায়তুল মোকাররম  ঈদের পাঁচ জামাত 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: