রাজধানীতে ঈদ আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে সুলতানি মোঘল আমলের কায়দায় অনুষ্ঠিত হয়েছে ‘ঈদ আনন্দ মিছিল’। এতে অংশ নিয়েছেন অসংখ্য মানুষ।সোমবার

2025-03-31T10:47:53+00:00
2025-03-31T11:40:17+00:00
 
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী
রাজধানীতে ঈদ আনন্দ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১০:৪৭ এএম  আপডেট: ৩১.০৩.২০২৫ ১১:৪০ এএম
ছবি: সংগৃহীত
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে সুলতানি মোঘল আমলের কায়দায় অনুষ্ঠিত হয়েছে ‘ঈদ আনন্দ মিছিল’। এতে অংশ নিয়েছেন অসংখ্য মানুষ।

সোমবার (৩১ মার্চ) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠের সামনে থেকে এ মিছিল শুরু হয়। এটি আগারগাঁওয়ের প্রধান সড়ক ধরে খামারবাড়ি মোড় হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে গিয়ে শেষ হবে।


সরেজমিনে দেখা যায়, ঈদের জামাত শেষ হতেই বেজে ওঠে ব্যান্ডপার্টির বাজনা। বাজতে থাকে সেই মধুর সুর ‘ও মোর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। এসময় হাজার হাজার মানুষ একত্রে ঈদ আনন্দে মেতে ওঠেন।

এ ছাড়া মিছিলের শুরুতে ছিল পাঁচটি ঘোড়ার গাড়ি। মিছিলে থাকছে মোট ১৫টি ঘোড়ার গাড়ি।

পুরাতন বাণিজ্য মেলার মাঠে প্রথমবারের মত অনুষ্ঠিত এই ঈদের আনন্দ মিছিলকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের উপস্থিতি ছিলো লক্ষ্যণীয়। বিএনসিসির রোভার স্কাউটরাও সহায়তা প্রদান করেছেন।
  বিষয়:   রাজধানী  ডিএনসিসি  ঈদ আনন্দ মিছিল 


Advertisement
Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: