ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে বিশ্বব্যাপী ‘দ্য ওয়ার্ল্ড স্টপ্স ফর গাজা’ কর্মসূচির প্রতি সংহতি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশতাধিক বিভাগ। দাবির প্রতি সংহতি জানিয়ে আগামীকাল সোমবারের (৭ এপ্রিল) ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণাও দিয়েছেন তারা।
বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা, ইসলামিক স্টাডিজ, যোগাযোগ বৈকল্য, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, মনোবিজ্ঞান, আরবী, সমাজবিজ্ঞান, আইন, রাষ্ট্রবিজ্ঞান, ফিন্যান্স, চারুকলা অনুষদসহ বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ফিলিস্তিনে গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদে সংহতি জানিয়ে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি ঘোষণা দিয়েছেন।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা গঠিত বিভিন্ন বিভাগ, হল, জেলা ও উপজেলা পর্যায়ের সংগঠনগুলোকেও 'দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা'র প্রতি সংহতি জানিয়ে বিবৃতি দিতে দেখা গেছে।