গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে যবিপ্রবিতে মানববন্ধন

যবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা

ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)-এ ‘নো ওয়ার্ক নো ক্লাস’ কর্মসূচি চলছে। ক্লাস-পরীক্ষা বর্জন করে বিশ্বব্যাপী

2025-04-07T16:43:58+00:00
2025-04-07T16:43:58+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
শিক্ষা
গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে যবিপ্রবিতে মানববন্ধন
যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ৪:৪৩ পিএম 
গাজায় গণহত্যার প্রতিবাদে যবিপ্রতিতে চলছে ‘নো ওয়ার্ক নো ক্লাস’ কর্মসূচি। ছবি : সময়ের আলো
ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)-এ ‘নো ওয়ার্ক নো ক্লাস’ কর্মসূচি চলছে। ক্লাস-পরীক্ষা বর্জন করে বিশ্বব্যাপী এই কর্মসূচিকে সংহতি জানিয়ে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার (৭ এপ্রিল) যোহর নামাজের পর যবিপ্রবির কেন্দ্রীয় মসজিদের সামনে অবস্থান নেন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। সেখানে স্লোগান আর বিভিন্ন প্ল্যাকার্ডে গাজায় গণহত্যা বন্ধের দাবি জানান তারা।

মানববন্ধনে শিক্ষার্থীরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘বয়কট বয়কট, ইসরাইল প্রোডাক্ট’, ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’, ‘ফ্রম দা রিভার টু দা সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা ইসরাইলের সব ধরনের পণ্য বয়কট করে নিজেদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করব ফিলিস্তিনের পাশে থাকার, আমাদের এই ক্ষুদ্র খড়কুটো জ্বালানোই হবে ইসরাইলের জন্য দাবানল ইনশাআল্লাহ। সেখানে গিয়ে ওদের সাহায্য করা প্রয়োজন ছিল, কিন্তু আমরা যেহেতু তা পারছি না তাই আমরা তাদের জন্য সবসময় দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে রক্ষা করেন।




Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: